জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় সন্দেহভাজন এক হামলাকারীকে আটক করেছে পুলিশ।

জাপানভিত্তিক সংবাদমাধ্যম এনএইচকে জানায় শুক্রবার (৮ জুলাই) জাপানের পশ্চিমাঞ্চলীয় নারা শহরে এই ঘটনা ঘটে।

প্রতিবেদনে বলা হয়েছে, ‘জাপানের নারা শহরে বক্তৃতার সময় দেশটির সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে ঢলে পড়েন। তিনি গুলিবিদ্ধ হয়ে আহত হয়ে থাকতে পারেন। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়।ঘটনাস্থলে উপস্থিত সংবাদমাধ্যম এনএইচকে’র একজন প্রতিবেদক বন্দুক থেকে গুলিবর্ষণের মতো শব্দ শুনেছেন এবং এরপরই সাবেক প্রধানমন্ত্রী আবের শরীর থেকে রক্তপাত হতে দেখেছেন।

বার্তাসংস্থা রয়টার্স বলছে, গুলির ঘটনায় সন্দেহভাজনকে আটক করা হয়েছে। জাপানের স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে একটি প্রচার কর্মসূচিতে শিনজোকে লক্ষ্য করে গুলি চালানো হয়। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়।

পশ্চিমাঞ্চলীয় নারা শহরে জাপানের সাবেক এই প্রধানমন্ত্রীর ভাষণের সময় গুলি চালানো হয়। এরপরই লুটিয়ে পড়েন শিনজো। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

২০১২ সালে জাপানের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়া শিনজো আবে সবচেয়ে দীর্ঘসময় ধরে দায়িত্ব পালন করা জাপানি প্রধানমন্ত্রী ছিলেন। এর আগে ২০০৭ সালেও প্রধানমন্ত্রী থাকাকালীন তিনি আলসারেটিভ কোলাইটিসে ভুগতে থাকায় হঠাৎ পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন। মূলত কৈশোর থেকেই এই রোগে ভুগছেন আবে।

দ্যা মেইল বিডি/খবর সবসময়

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version