টাঙ্গাইল প্রতিনিধিঃ খরিপ-২/২০২২-২৩ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে রোপা আমন ধান বীজ ও সার বিতরণ করেছে, নাগরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। ৪ জুন সোমবার সকালে উপজেলা নির্বাহী অফিসার ইউএনও ওয়াহিদুজ্জামান এর সভাপতিত্বে উপজেলা পরিষদের হল রুমে এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসেন, উপজেলা কৃষি অফিসার মো. আব্দুল মতিন বিশ্বাস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবির, ছামিনা বেগম সিপ্রা সহ উপজেলার সকল ইউনিয়নের প্রান্তিক কৃষকগণ। এ সময় বক্তারা বলেন, আগাম বন্যা ও করোনার ভয়াবহতা কাটিয়ে উঠতে সরকার খরিপ-২/২০২২-২৩ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে রোপা আমন ধান বীজ ও সার বিতরণ করেছে নাগরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। কৃষি প্রধান দেশের কৃষকদের পাশে থাকার দৃঢ় প্রত্যয়ন নিয়ে কাজ করে যাচ্ছে শেখ হাসিনা সরকার। সরকারের এ কার্যক্রমের ধারাবাহিকতা অব্যহত থাকবে। উপজেলার ৪ শত কৃষকদের মাঝে ১০ কেজি এমওপি, ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি আমন ধানের বীজ সরবরাহ করে নাগরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
ব্রেকিং নিউজ
- সীমান্ত থেকে মদ এনে বিক্রি: র্যাবের অভিযানে ৪ কারবারি আটক
- খেলতে গিয়ে সলিল সমাধি: মোহনগঞ্জে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
- মদনে সরকারি চাল পাচারের চেষ্টা নস্যাৎ: ২ হ্যান্ডট্রলি ও চালক থানায়
- মদন পুলিশের অভিযানের টাঙ্গাইলের রনি ও নেত্রকোনার নাসিম গ্রেপ্তার
- নেত্রকোনার মোক্তারপাড়া মাঠে ফিরল প্রাণচাঞ্চল্য: বর্ণাঢ্য আয়োজনে ডিসি গোল্ডকাপ শুরু
- ফেসবুক পোস্টে নজর: দুর্গাপুরের কাদাযুক্ত সড়ক দ্রুত সংস্কার করলেন ডেপুটি স্পিকার
- দুর্গাপুরে শিক্ষার্থীদের দুর্নীতিবিরোধী শপথ: ‘রুখে দাঁড়াও একসাথে’
- গণমাধ্যম নিয়ন্ত্রণে বর্তমান সরকারের কোনো উদ্দেশ্য নেই: নেত্রকোনায় তথ্য প্রতিমন্ত্রী


