নড়াইলে সদরের মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের শিক্ষক লাঞ্ছনার ঘটনায় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত কবিরকে খুলনা আরআলএফ’এ (রেঞ্জ রিজার্ভ ফোর্স) ক্লোজড করা হয়েছে।

শনিবার (২ জুলাই) রাত ১০টার পরে জেলা পুলিশ সুপার কার্যালয় থেকে একটি পত্রে এই নির্দেশনা আসে।সকালে তিনি খুলনায় যোগদান করবেন। বর্তমানে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব পালন করবেন সদর থানার পরিদর্শক (তদন্ত) মাহমুদুর রহমান।

গত ১৮ জুন নড়াইল সদরের মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজে কয়েক’শ পুলিশের উপস্থিতিতে অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে জুতার মালা পরানো হয়। ঘটনার সময় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত কবির সেখানে উপস্থিত ছিলেন ও শিক্ষককে জুতার মালা পরানোর সময় থেকে পুলিশের গাড়িতে ওঠানো পর্যন্ত পুলিশি পাহারা দিচ্ছিলেন।

দ্যা মেইল বিডি/খবর সবসময়

 

 

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version