আটলান্টিক পাড়ি দেওয়ার বিভীষিকা কাটিয়ে আজই টি-টোয়েন্টি সিরিজের মিশনে নেমে যেতে হচ্ছে মাহমুদউল্লাহর দলকে। ক্যারিবিয়ানে সাদা পোশাকের বিবর্ণ লড়াইয়ের পর রঙিন জার্সিতে ঘুরে দাঁড়ানোর পালা টাইগারদের। ডমিনিকার উইন্ডসর পার্কে আজ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ দল। শনিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় শুরু হবে ম্যাচটি।২০১৮ সালেও উইন্ডিজ সফরে ২-১-এ টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল বাংলাদেশ দল। সেই রেজাল্ট প্রেরণা জোগাবে টাইগারদের। তবে গত ১০ ম্যাচের একটিতে জয় পাওয়া মাহমুদউল্লাহদের জন্য সিরিজটা সহজ হবে না। তবে যাত্রাপথের ভয়ংকর অভিজ্ঞতা, মাঠের ধারাবাহিক ব্যর্থতাকে আড়ালে ফেলতে একটি জয় বড্ড প্রয়োজন সাকিব-মুস্তাফিজদের। ডমিনিকায় আজ সেই লক্ষ্যেই নামবেন টাইগাররা।
ব্রেকিং নিউজ
- চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সাধারণ শ্রমিকদের চাওয়া মুখের কথায় আশ্বস্ত চান না!
- ঋণের প্রতিটি টাকার সর্বোচ্চ সুফল নিশ্চিত করাই সরকারের লক্ষ্য : ড. তিতুমীর
- দেশ, শেকড় ও মানুষের প্রতি শীর্ষ মেধাবীদের দায়বদ্ধ থাকার আহ্বান মাহদী আমিনের
- পঞ্চগড়ে বাড়ছে শীত, দেখা নেই সূর্যের
- পানির ন্যায্য হিস্যার দাবিতে মওলানা ভাসানী গোটা জাতিকে জাগিয়ে তুলেছিলেন : রিজভী
- অস্ট্রিয়া, গায়ানা ও ফিজিতে বাংলাদেশি দক্ষ জনশক্তি নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির
- শিক্ষার্থীদের যোগ্য ও মানবিক নাগরিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- চিকিৎসা চেয়ে প্রধান বিচারপতিদের কাছে ইমরান খানের খোলা চিঠি


