মোর্শেদ মামুন, ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) চার দপ্তরে নতুন পরিচালক নিয়োগ দিয়েছে কর্তৃপক্ষ। বুধবার (২৯ জুন) বিশ্ববিদ্যালয়ের তথ্য, প্রকাশনা ও জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি সূত্রে, রেজিস্ট্রার দপ্তরের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ. এম. আলী হাসান।তিনি সদ্যবিদায়ী ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মু. আতাউর রহমানের স্থলাভিষিক্ত হয়েছেন। মু. আতাউর রহমানের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ শেষ হওয়ায় পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক এইচ. এম. আলী হাসানকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) হিসাবে দায়িত্ব প্রদান করেছে কর্তৃপক্ষ। এছাড়াও তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের পরিচালক (ভারপ্রাপ্ত) হিসাবে উপ-রেজিস্ট্রার ড. মোঃ আমানুর রহমানকে, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) হিসাবে উপ-পরিচালক (অডিট) শেখ মো. জাকির হোসেনকে এবং পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) হিসাবে উপ-রেজিস্ট্রার (প্রশাসন-১) ড. মোঃ নওয়াব আলীকে দায়িত্ব প্রদান করেছে কর্তৃপক্ষ। তাঁরা যথাক্রমে মো. আতাউল হক, মোঃ ছিদ্দিক উল্যা এবং এইচ. এম. আলী হাসান-এর স্থলাভিষিক্ত হয়েছেন। বিজ্ঞপ্তি বলা হয়, ৩০ জুন ২০২২ তারিখ থেকে পুনরাদেশ না দেয়া পর্যন্ত তাঁদেরকে প্রদত্ত দায়িত্ব পালন করতে হবে। উল্লেখ্য, ইবির ভারপ্রাপ্ত প্রকৌশলী মুন্সী সহিদ উদ্দীন মো. তারেকের অবসরোত্তর ছুটি (পিআরএল) বাতিল করে তাঁকে আগামী ১ বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে।
ব্রেকিং নিউজ
- ছাইয়ের স্তূপে ব্যবসায়ীদের স্বপ্ন: ইসলামপুরে মধ্যরাতের আগুনে নিঃস্ব পাঁচ পরিবার
- সুস্থ সমাজ গঠনে নেত্রকোনায় যুবসমাজের সচেতনতামূলক মতবিনিময়
- যশোরে কৃষক ক্ষেত মজুর সংগ্রাম পরিষদের বিক্ষোভ ও মিছিল অনুষ্ঠিত
- বাংলাদেশে ডিজিটাল ব্যাংকিংয়ে বিপুল সম্ভাবনা রয়েছে: আজিয়াটা সিইও
- প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানকে সহায়তা দেবে সরকার : ড. তিতুমীর
- শহীদ আবু সাঈদের বাড়ি ও কবরস্থানের জন্য ১ কোটি টাকা দেওয়ার ঘোষণা
- শহীদ আবু সাঈদের বাড়ি ও কবরস্থানের জন্য ১ কোটি টাকা দেওয়ার ঘোষণা
- উন্নয়ন প্রকল্পে পরামর্শক ব্যয় কমানোর নির্দেশ প্রধানমন্ত্রীর


