বাবুল হোসেন, পাঁচবিবিঃ চতুর্থ বারের মত কমিশনার হিসাবে নির্বাচিত হওয়ার লক্ষ্যে নিজের ভোটার এলাকার ২ শতাধিক কর্মী সমর্থক ও ভোটারদের সাথে নিয়ে আসন্ন জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভা নির্বাচনে ৬নং ওয়ার্ডের কমিশনার প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র জমা দিলেন উপজেলা রিক্সা ভ্যান শ্রমিক কল্যাণ ইউনিয়নের সভাপতি ও পৌরসভা প্রতিষ্ঠালগ্ন থেকে পর পর তিন বারের নির্বাচিত কমিশনার আনিছুর রহমান বাচ্চু। মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাচন অফিসে নির্বাচন অফিসার শহিদুল ইসলামের নিকট জমা দেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও কুসুম্বা ইউপি চেয়ারম্যান জিহাদ মন্ডল, পৌর আওয়ামীলীগের সভাপতি এসকে হকসহ অনেকে। আগামী ২৭ জুলাই পাঁচবিবি পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।
ব্রেকিং নিউজ
- ডিমলায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত
- অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষ: পূর্বধলায় নিহত ১, আহত ১
- ‘নারী নয়, কর্মকর্তা হিসেবে এসেছি’: গভীর রাতে নির্মাণকাজ তদারকিতে এডিসি লিজা
- নেত্রকোনার বনগাঁও গ্রাম থেকে উদ্ধারকৃত লাশের পরিচয় নিশ্চিত করল পুলিশ
- ছিনতাইয়ের শিকার হয়ে উল্টো অপপ্রচারের শিকার যুবদল নেতা, সুষ্ঠু তদন্তের দাবি
- নেত্রকোনা সরকারি কলেজে বিতর্ক উৎসব সম্পন্ন: চ্যাম্পিয়ন রাষ্ট্রবিজ্ঞান, রানারআপ ইংরেজি
- শৃঙ্খলা ও ড্রেসরুলস উন্নয়নে নেত্রকোনায় পুলিশের মাস্টার প্যারেড
- শ্রম মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে অধ্যক্ষ আব্দুস সাত্তার



