মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি(জয়পুরহাট) সংবাদদাতাঃ জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগ দলীয় ১জন ও ৭জন স্বতন্ত্র মেয়র প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। অপরদিকে ৯টি ওয়ার্ডে সাধারণ কমিশনার পদে ৫২জন ও সংরক্ষিত মহিলা কমিশনার পদে ১৭জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন। মঙ্গলবার (২৮ই জুন) মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে উপজেলা নির্বাচন কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করেছেন। মেয়র পদের প্রার্থীরা হলো- আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব। স্বতন্ত্র মেয়র পদের প্রার্থীরা হলেন, দেওয়ান সিরাজুল ইসলাম, সাবেকুন্নাহার শিখা, মাহমুদুল হাসান জন, শামীম হোসেন, শামীম হোসেন আকন্দ, মুনসুর রহমান ও নাজমুল হাসান। উপজেলা নির্বাচন অফিসার শহিদুল ইসলাম জানান, আগামী ৩০ শে জুন মনোনয়ন পত্র যাছাই বাছাই , -৭ই জুলাই প্রার্থীতা প্রত্যাহার ও ২৭ জুলাই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
ব্রেকিং নিউজ
- ফিশারিতে কাজ করার সময় শর্টসার্কিট, কেন্দুয়ায় ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু
- বারহাট্টায় স্কুলের জমি বিক্রি ও প্রক্সি ক্লাস, এবার হাজিরা দিয়ে উধাও শিক্ষক
- নেত্রকোনায় নিরাপদ মাতৃত্ব: সরকারি-বেসরকারি চিকিৎসকদের সম্মিলিত উদ্যোগ
- প্রকাশিত সংবাদের প্রতিবাদ
- নেত্রকোনা সীমান্ত থেকে বিজিবি’র অভিযানে ভারতীয় মদ আটক
- নেত্রকোনায় ভোক্তা অধিকারের অভিযানে বেকারি ও হোটেলকে জরিমানা
- দুর্গাপুরে অস্ত্র-মাদক মামলার আসামি আ.লীগ নেতা রফিক গ্রেফতার
- কেন্দুয়ায় ইয়াবা সেবন ও বিশৃঙ্খলার দায়ে ২ যুবকের ৬ মাসের সাজা


