তাহিরপুর প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় আধিবাসী এক কিশোরীকে যৌন হয়রানির অভিযোগে গ্রামবাসী দুইজনকে আটক করে থানা পুলিশের কাছে তুলে দেয়। শুক্রবার (২৪ জুন) দুপুরে তাহিরপুর উপজেলার সীমান্ত সংলগ্ন ভিকটিমের বাড়ীতে এ ঘটনাটি ঘটে। ঐ ঘটনায় আটককৃত দুই যুবক উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের চাঁনপুর গ্রামের আবুবকরের ছেলে আলমগীর (২৮) এবং একই গ্রামের মর্তুজ আলীর ছেলে মরম আলী (২৭)। পুলিশ ও ভিকটিম পরিবারের সূত্রে জানা যায়, শুক্রবার (২৪ জুন) দুপুর ২ টার দিকে আধিবাসী এক কিশোরী নিজ বাড়ীতে এক বসে ছিলেন। এসময় হঠাৎ আলমগীর ও মরম আলী কিশোরীর বাড়িতে যায়। বাড়িতে কিশোরীকে এক পেয়ে এ সুযোগে দুই বখাটে ঘরে ডুকে ওই কিশোরীকে ঝাপিয়ে ধরে। পরে কিশোরী চিৎকার দিলে পাশের বাড়িতে থাকা লোকজন এসে ওই কিশোরীকে উদ্ধার করে। বখাটে আলমগীর ও মরম আলীকে আটক করে বেঁধে রেখে পুলিশকে জানানো হয়। পরে সংবাদ পেয়ে বিকাল ৬ টার দিকে তাহিরপুর থান পুলিশ ঘটনাস্থলে গেলে আদিবাসী লোকজন বখাটে ওই দুই যুবককে পুলিশের কাছে হস্তান্তর করে। স্থানীয় ইউপি সদস্য কপিল উদ্দিন বলেন, এমন একটি ঘটনা শুনেছি, বিষয় বস্তু জানার জন্য ভিকটিমের বাড়িতে যাচ্ছি। তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আব্দুল লতিফ তরফদার বলেন, সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুইজনকে আটক করেছে। ভিকটিম পরিবারের অভিযোগের প্রেক্ষিতে আটকৃতদের বিরোদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
ব্রেকিং নিউজ
- সুন্দর ভবিষ্যৎ গড়তে আগিয়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের সচেতন করল পুলিশ
- কর্তৃপক্ষকে অন্ধকারে রেখে দক্ষিণ কোরিয়ায় প্রধান শিক্ষক, শিক্ষকরা দিশেহারা
- ডিমলায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত
- অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষ: পূর্বধলায় নিহত ১, আহত ১
- ‘নারী নয়, কর্মকর্তা হিসেবে এসেছি’: গভীর রাতে নির্মাণকাজ তদারকিতে এডিসি লিজা
- নেত্রকোনার বনগাঁও গ্রাম থেকে উদ্ধারকৃত লাশের পরিচয় নিশ্চিত করল পুলিশ
- ছিনতাইয়ের শিকার হয়ে উল্টো অপপ্রচারের শিকার যুবদল নেতা, সুষ্ঠু তদন্তের দাবি
- নেত্রকোনা সরকারি কলেজে বিতর্ক উৎসব সম্পন্ন: চ্যাম্পিয়ন রাষ্ট্রবিজ্ঞান, রানারআপ ইংরেজি


