মোর্শেদ মামুন, ইবি প্রতিনিধি: সিলেটের সুনামগঞ্জে বন্যাদুর্গত অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) জালালাবাদ স্টুডেন্ট এসোসিয়েশন। জেলার জামালগঞ্জ উপজেলার প্রায় দুই শতাধিক পরিবারকে ৮০ হাজার টাকার জরুরী ত্রাণ সামগ্রী বিতরণ করেছে সংগঠনটি। সংগঠনের সদস্যরা জানায়, গত ২২ ও ২৩ জুন জেলার প্রত্যন্ত অঞ্চল জামালগঞ্জ উপজেলার বন্যার্তদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করে তারা। এসময় তারা প্রায় দুই শতাধিক পরিবারের মাঝে ৮০ হাজার টাকার ত্রাণ সামগ্রী বিতরণ করে। এতে ছিলো চাল, ডাল, আলু, পেঁয়াজ, তেল, লবণ, মুড়ি, খাবার স্যালাইন ও বিশুদ্ধ পানি ইত্যাদি। ত্রাণ সামগ্রী বিতরণের সময় সংগঠনের পক্ষ থেকে আল-আমিন, নাজমুল ইসলাম, শাহীন পাশা ও জাহিদ হুসাইন উপস্থিত ছিলেন। জালালাবাদ স্টুডেন্টস এসোসিয়েশনের সদস্য আল-আমিন বলেন, আমাদের যতটুকু সামর্থ্য ছিলো আমরা সর্বোচ্চটা দেয়ার চেষ্টা করেছি। আমাদের টিম একদম প্রত্যন্ত অঞ্চলে গিয়ে ত্রাণ সরবরাহ করেছে।
ব্রেকিং নিউজ
- কলমাকান্দায় ৩১ বিজিবি’র পৃথক অভিযানে মাদকসহ ৩ জন গ্রেপ্তার
- দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাস
- শিকলমুক্ত গণতান্ত্রিক দেশ গড়তে প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি করতে চায় সরকার : তথ্যমন্ত্রী
- সেমিকন্ডাক্টর শিল্পের বিকাশে পোশাক খাতের মতো প্রণোদনার পরিকল্পনা সরকারের
- দিল্লিতে গণমাধ্যমের সঙ্গে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার আলাপচারিতা নিয়ে ক্ষুব্ধ ঢাকা
- জাতিসংঘে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
- রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ ২০ আগস্ট
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা



