বাবুল হোসেন, জয়পুরহাট প্রতিনিধিঃ২২/জুন পদ্মা সেতু আমাদের সাহসের প্রতীক, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনন্য সৃষ্টি। তার সাহসেই এই ধরনের সেতু তৈরি করা সম্ভব হয়েছে। শেখ হাসিনার হাজারো উদ্যোগের মাঝে এই সেতু অনন্তঃকাল আওয়ামীলীগের উন্নয়নের নজির হয়ে থাকবে। আজ দুপরে জয়পুরহাট পুলিশ লাইন্স স্কুল মাঠে শহীদ পুলিশ সুপার মুক্তিযোদ্ধা নজমুল হক পুলিশ লাইন্স হাইস্কুল এর নামকরণ অনুষ্ঠানে গিয়ে এসব কথা বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি। মন্ত্রী বলেন, বর্তমান প্রধানমন্ত্রী বাংলাদেশকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে একমাত্রতার তার পক্ষেই সব কিছু সম্ভব। মন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের ভাগ্য এত ভাল যে, একজন মুক্তিযোদ্ধার নামের স্কুলে তোমরা পড়তে পারতেছ। এসময় রাজশাহী রেঞ্জের ডিআইজি আঃ বাতেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি। পরে সার্কিট হাউস মাঠে জেলা পুলিশ আয়োজিত সন্ত্রাস, জঙ্গী ও মাদক বিরোধী সমাবেশে বক্তব্য দেন মন্ত্রী। সমাবেশে ডিআইজি আঃ বাতেনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন এড. সামছুল আলম দুদু এমপি, জেলা প্রশাসক শরীফুল ইসলাম, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা, জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সভাপতি আরিফুর রহমান রহমান রকেট, সাধারন সম্পাদক জাকির হোসেনসহ স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দরা।
ব্রেকিং নিউজ
- নেত্রকোনা সদরে মাদকবিরোধী অভিযান: গাঁজাসহ দুইজনের জেল-জরিমানা
- বারহাট্টায় ইউএনও কার্যালয়ের নৈশপ্রহরীকে সংঘবদ্ধ মারধর: নেপথ্যে?
- জিপিএ-৫ নয়, ভালো মানুষ গড়ার তাগিদ: নেত্রকোনায় শিক্ষা সাফল্য সম্মাননা প্রদান
- জামালপুর শহরের সরদারপাড়ায় স্কুলের চলাচলের রাস্তায় দেয়াল নির্মাণের অভিযোগ
- বসতঘরে মিলল ভারতীয় মদ, পুলিশের উপস্থিতি টের পেয়ে পালাল ব্যবসায়ী
- কুমিল্লার যে বাড়ির সুর ছড়িয়ে পড়ে উপমহাদেশের হৃদয়ে
- দর্শক সারিতে বসে প্রতিষ্ঠাবার্ষিকীর সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করলেন প্রধানমন্ত্রী
- ক্ষণিকের দেখায় এক অনন্য আত্মিক বন্ধন


