তাসলিমুল হাসান সিয়াম, গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার কামারপাড়া ইউনিয়নে গত শনিবার এক বৃদ্ধ মহিলাকে হত্যার উদ্দেশে মারপিট করেছে প্রতিপক্ষরা। মারপিট করে তাকে ফেলে দেয় একটি পুকুরে। এদিকে তাকে রক্ষা করতে বাঁধা সৃষ্টি করে প্রতিপক্ষ সন্ত্রাসীরা। পরে মোছাঃ পারুল বেগমের মেয়ে নাফিজা আক্তার জাতীয় সেবা সংস্থা ৯৯৯ ফোন দিলে সাদুল্লাপুর থানা পুলিশ গিয়ে ওই মহিলাকে উদ্ধার করে সাদুল্লাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। পরে পারুল বেগম বাদি হয়ে সাদুল্লাপুর থানায় একটি এজাহার দায়ের করেন। থানার এজাহার সুত্রে জানাগেছে, পারুল বেগমের সাথে প্রতিপক্ষ মোঃ সাইফুল ইসলাম দুলু গংদের সাথে দীর্ঘ দিন থেকে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এব্যাপারে সাদুল্লাপুর থানার উপ পরিদর্শক কনক জানান, বিষয়টি তদন্তধীন রয়েছে, তদন্ত শেষে বিধি মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
ব্রেকিং নিউজ
- নেত্রকোনা সদরে মাদকবিরোধী অভিযান: গাঁজাসহ দুইজনের জেল-জরিমানা
- বারহাট্টায় ইউএনও কার্যালয়ের নৈশপ্রহরীকে সংঘবদ্ধ মারধর: নেপথ্যে?
- জিপিএ-৫ নয়, ভালো মানুষ গড়ার তাগিদ: নেত্রকোনায় শিক্ষা সাফল্য সম্মাননা প্রদান
- জামালপুর শহরের সরদারপাড়ায় স্কুলের চলাচলের রাস্তায় দেয়াল নির্মাণের অভিযোগ
- বসতঘরে মিলল ভারতীয় মদ, পুলিশের উপস্থিতি টের পেয়ে পালাল ব্যবসায়ী
- কুমিল্লার যে বাড়ির সুর ছড়িয়ে পড়ে উপমহাদেশের হৃদয়ে
- দর্শক সারিতে বসে প্রতিষ্ঠাবার্ষিকীর সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করলেন প্রধানমন্ত্রী
- ক্ষণিকের দেখায় এক অনন্য আত্মিক বন্ধন


