বিএনপির সমালোচনা করে ১৪ দলীয় জোটের সমন্বয়ক ও আওয়ামী লীগের উপদেষ্টা আমির হোসেন আমু বলেছেন, ‘যারা দেশের উন্নয়নের বিরোধিতা করে, যারা পদ্মা সেতুর বিরোধিতা করে তারা জাতীয় কুলাঙ্গার।’ আজ শনিবার বিকেলে রাজধানীর ২৩ নম্বর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে পদ্মা সেতু নির্মাণের স্বপ্ন বাস্তবায়নে জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে আয়োজিত ১৪ দলের সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। সমাবেশে আমু বলেন, ‘১৯৭১ সালে ১৬ ডিসেম্বরের বিজয় উৎসবের পর বাঙালি জাতির জীবনে আরেকটি বিজয় উৎসব হবে আগামী ২৫ জুন।’ তিনি বলেন, ‘বিশ্ব ব্যাংককে ফিরিয়ে দিয়ে দেশি-বিদেশি সব ষড়যন্ত্র ব্যর্থ করে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের মধ্যে দিয়ে শেখ হাসিনা আজ প্রমাণ করেছেন, বাঙালি জাতি যা ইচ্ছে করে তা করতে পারে।’ সমাবেশে আরও বক্তব্য রাখেন ১৪ দলীয় জোটের শরিক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় পার্টির (জেপি) সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, জাতীয় সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক শিরিন আক্তার ও সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া প্রমুখ। পরে বিজয় মিছিল বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
ব্রেকিং নিউজ
- বারহাট্টায় ইউএনও কার্যালয়ের নৈশপ্রহরীকে সংঘবদ্ধ মারধর: নেপথ্যে?
- জিপিএ-৫ নয়, ভালো মানুষ গড়ার তাগিদ: নেত্রকোনায় শিক্ষা সাফল্য সম্মাননা প্রদান
- জামালপুর শহরের সরদারপাড়ায় স্কুলের চলাচলের রাস্তায় দেয়াল নির্মাণের অভিযোগ
- বসতঘরে মিলল ভারতীয় মদ, পুলিশের উপস্থিতি টের পেয়ে পালাল ব্যবসায়ী
- কুমিল্লার যে বাড়ির সুর ছড়িয়ে পড়ে উপমহাদেশের হৃদয়ে
- দর্শক সারিতে বসে প্রতিষ্ঠাবার্ষিকীর সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করলেন প্রধানমন্ত্রী
- ক্ষণিকের দেখায় এক অনন্য আত্মিক বন্ধন
- কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী


