আরিফুর রহমান, ঝালকাঠি , বহু প্রতীক্ষার পর উদ্বোধন হতে যাচ্ছে দেশের দীর্ঘতম পদ্মা সেতু।আগামী ২৫ জুন সকাল ১০টায় এ সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পরই যান চলাচলের জন্য খুলে দেয়া হবে সেতুটি।এ উপলক্ষে নলছিটিতে জেলা তথ্য অফিসের উদ্যোগে বিশেষ সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুন) বিকেলে বাসস্ট্যান্ড বিজয় উল্লাস চত্বরে এক সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় পদ্মাসেতু নিয়ে বিশেষ গান পরিবেশন করা হয়। উল্লেখ্য ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতুর নির্মাণকাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয় ২০১৫ সালের জানুয়ারিতে। প্রথমে পিয়ার নির্মাণের জন্য পাইলিং করা হয়। এরপর একে একে তৈরি হয় ৪২টি পিয়ার। ৩৭ ও ৩৮ নম্বর পিয়ারের ওপর প্রথম স্প্যান বসানো হয় ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর। ২০২০ সালের ১০ ডিসেম্বর সর্বশেষ স্প্যান বসানোর মাধ্যমে পদ্মা সেতুর পুরো কাঠামো দৃশ্যমান হয়। ২০২১ সালের আগস্টে সম্পন্ন হয় সেতুর সড়কপথ তৈরির কাজ।
ব্রেকিং নিউজ
- যশোরে কৃষক ক্ষেত মজুর সংগ্রাম পরিষদের বিক্ষোভ ও মিছিল অনুষ্ঠিত
- বাংলাদেশে ডিজিটাল ব্যাংকিংয়ে বিপুল সম্ভাবনা রয়েছে: আজিয়াটা সিইও
- প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানকে সহায়তা দেবে সরকার : ড. তিতুমীর
- শহীদ আবু সাঈদের বাড়ি ও কবরস্থানের জন্য ১ কোটি টাকা দেওয়ার ঘোষণা
- শহীদ আবু সাঈদের বাড়ি ও কবরস্থানের জন্য ১ কোটি টাকা দেওয়ার ঘোষণা
- উন্নয়ন প্রকল্পে পরামর্শক ব্যয় কমানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আশাবাদী পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
- রাষ্ট্রপতির সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ


