মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি(জয়পুরহাট) প্রতিনিধিঃ
২৭শে জুলাই বহুল প্রতীক্ষিত পাঁচবিবি পৌরসভা নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় মনোনয়ন চান পৌরসভার প্রতিষ্ঠালগ্ন থেকে পর পর দুই বারের সাবেক নির্বাচিত মহিলা কমিশনার, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেত্রী নাসরিন আক্তার শিল্পী।
তিনি জানান, তার স্বামী বিশিষ্ট সাংবাদিক, কবি ও কলামিস্ট আব্দুস সাত্তারের ( সুজন হাজারী) অনুপ্রেরণায় বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় রাজনীতিতে জড়িয়ে পড়েন। এরপর ১৯৯৯ সাল থেকে টানা ১০ বছর পৌর মহিলা আওয়ামীলীগের সভানেত্রী ও উপজেলা মহিলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা পদে সফলতার সাথে দায়িত্ব পালন করেন। অপরদিকে পৌরসভা প্রতিষ্ঠার পর হতে ৭,৮ও ৯ নং ওর্য়াড থেকে পর পর দুবার বিপুল ভোটে সংরক্ষিত মহিলা কমিশনার পদে নির্বাচিত হোন।
একই ভাবে ২০০৯ সালে আওয়ামীলীগের দলীয় সমর্থনে উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটে নির্বাচিত হোন। তিনি মহিলা কমিশনার ও ভাইস চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন কালে, মাদক, বাল্য বিবাহ, নারী নির্যাতন ও সমাজের অবহেলিত, নির্যাতিত নারীদের পাশে থেকে সামাজিক ও সেবামূলক বহু কাজ করেছেন। বর্তমানে রাজনীতির পাশাপাশি তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সেবামূলক প্রতিষ্ঠানের সঙ্গে জড়িয়ে সামাজিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
তিনি বলেন, বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও আমাদের নয়নের মনি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা একজন নারী। তিনি নারী নেতৃত্বকে এগিয়ে নিতে কাজ করছেন এবং প্রতিটি সেক্টরে নারীদের অগ্রাধিকার দিচ্ছেন। তাই আগামী ২৭ শে জুলাই পাঁচবিবি পৌরসভা নির্বাচনে আমাকে নৌকা মার্কার মনোনয়ন দিলে পৌরসভাটিকে একটি আধুনিক পৌরসভা হিসাবে উপহার দিবেন। মনোনয়ন পেলে তিনি বিপুল ভোটে মেয়র নির্বাচিত হবেন বলে জানান।
ব্রেকিং নিউজ
- কলমাকান্দায় ছাত্রদলের কর্মীসভায় জেলা নেতৃবৃন্দ: তৃণমূলকে সুসংগঠিত করার তাগিদ
- রোগ প্রতিরোধে করণীয়: নেত্রকোনা সদরে সিএইচসিপিদের প্রশিক্ষণ কর্মশালা
- ‘যুক্তির মঞ্চে শানিত হোক মেধা’: নেত্রকোনায় দিনব্যাপী বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্রের আলাস্কায় বিমান বিধ্বস্ত, নিহত ৮
- জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন
- রাজধানীতে যানজট নিয়ন্ত্রণে যুক্ত হচ্ছে ড্রোন সার্ভিলেন্স
- হাসপাতালে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের শতভাগ উপস্থিতি নিশ্চিতের নির্দেশ স্বাস্থ্য অধিদফতরের
- বিশ্ববিদ্যালয়ভিত্তিক সমন্বিত স্টার্টআপ ইকোসিস্টেম গড়তে চায় সরকার: ড. মাহ্দী আমিন


