“গাছ লাগান পরিবেশ বাঁচান” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবিতে বৃক্ষ রোপন কর্মসূচী পালন করা হয়েছে।
শনিবার ১১ই জুন সকাল সাড়ে ১১টায় শিক্ষার্থী সমিতি পাঁচবিবির আয়োজনে উপজেলার সরকারী কবরস্থান, সৈয়দ নুর উদ্দীন রহঃ দরগাহ শরীফ এতিমখানা মাদ্রাসা ও বালিঘাটা সরকারী আর্দশ প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানে বৃক্ষরোপনের মাধ্যমে এ কর্মসূচীর উদ্বোধন করেন জাতীয় রাজস্ব বোর্ডের অবঃ প্রাপ্ত মেম্বারর ও সমিতির সভাপতি রেজাউল হাসান।
এসময় উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংকের সিনিয়র এ্যাসিটেন্ট ভাইস প্রেসিডেন্ট নাজমুস সাদাত, কৃষিবিদ ডঃ আজমল হোসেন, অবঃপ্রাপ্ত সহকারী অধ্যক্ষ আজাদ আলী, এ্যাডঃ মাফিজুল সরকার, রায়হান মুকুল ও সমিতির সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সহ সম্পাদক মেজবা, প্রচার ও প্রকাশনা সম্পাদক আখের আওয়াল, নির্বাহী সদস্য ফিরোজ হোসেন ফাইন, পুলক দাসসহ অন্যান্য সদস্যবৃন্দ।
ব্রেকিং নিউজ
- নেত্রকোনায় পুলিশ ও পুনাকের উদ্যোগে পুলিশ লাইন্স প্রাঙ্গণে বৃক্ষরোপণ
- ভূমি ব্যবস্থাপনায় গতিশীলতা আনতে নেত্রকোনায় জেলা রাজস্ব সম্মেলন অনুষ্ঠিত
- অন্যের সন্তানকে নিজের ভাবলেই কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়া সম্ভব: ডেপুটি স্পিকার
- নেত্রকোনায় ভ্রাম্যমাণ আদালত: নিষিদ্ধ পলিথিন জব্দ, জরিমানা
- বিনা অনুমতিতে ১৫ মাস অনুপস্থিত শিক্ষিকা, খালিয়াজুরীতে হতাশায় অভিভাবকেরা
- ‘স্বপ্ন দেখি, আগামীতে কলমাকান্দা-দুর্গাপুরের কোনো সন্তান রাষ্ট্রপতি হবে’: ডেপুটি স্পিকার
- নেত্রকোনার অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, ধর্ষণে সহায়তাকারী গ্রেফতার
- ছানি অপারেশন ক্যাম্প পরিদর্শন করেছেন ডা. জুবাইদা রহমান



