বান্দরবানে নারী পর্যটকের মৃত্যু, ফেনীর ছাত্রলীগ নেতাসহ দুই যুবক গ্রেফতার পেয়ার আহাম্মদ চৌধুরী, ফেনী জেলা প্রতিনিধি: পার্বত্য জেলা বান্দরবানে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে জারা হক (২২) নামে এক নারী পর্যটকের মৃত্যু হয়েছে। জারা হক ঢাকার গুলশান সাঈদনগর এলাকার বাসিন্দা বলে জানা গেছে। এ ঘটনায় ফেনী পৌরসভার ১৮ নং ওয়ার্ড কাউন্সিল সাইফুর রহমানের ভাতীজা, ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসিফ জাহিন নিহালসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই নারীর মৃত্যু হয়। সূত্র জানায়, সোমবার সন্ধ্যায় ঢাকা থেকে দুই বন্ধুর সঙ্গে বান্দরবানে ঘুরতে আসেন জারা। তারা সদরের মেঘলা এলাকার গ্রীনপিক রিসোর্টে ওঠেন। রাতে তারা এক সঙ্গে মদ্যপান করেন। এরই মধ্যে হঠাৎ করে ওই তরুণীর শ্বাসকষ্ট দেখা দেয়। পুলিশ বলছে, অতিরিক্ত মদ্যপানের কারণে শ্বাসকষ্ট বেড়ে অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসার জন্য শহরের হিলভিউ হসপিটালে নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে তাকে নেওয়া হয় সদর হাসপাতালের জরুরি বিভাগে। সেখানকার কর্তব্যরত চিকিৎসক জারাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে জারার প্রেমিক মো. নিহাল (২২) এবং তার বন্ধু প্রান্ত (২৩) কে গ্রেফতার করে পুলিশ। তারা দুজন ফেনী শহরের পশ্চিম উকিলপাড়ার বাসিন্দা। ছাত্রলীগ নেতা নিহাল ফিরোজ ইফতেখার বাপ্পীর ছেলে ও প্রান্ত বিশিষ্ট ব্যবসায়ী আমির হোসেনের ছেলে। সদর হাসপাতালের আরএমও ডা. ইকবাল হোসাইন বলেন, এক নারী পর্যটককে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসার জন্য আনা হয়। তবে চিকিৎসা শুরুর আগেই তার মৃত্যু হয়। ময়নাতদন্তে মৃত্যুর আসল কারণ জানা যাবে। বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার মো.রেজা সরোয়ার জানান, এ ঘটনায় মৃত নারীর ভ্রমণসঙ্গী দুই তরুণকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত শেষে এ ব্যাপারে বিস্তারিত বলা যাবে।
ব্রেকিং নিউজ
- যশোরে কৃষক ক্ষেত মজুর সংগ্রাম পরিষদের বিক্ষোভ ও মিছিল অনুষ্ঠিত
- বাংলাদেশে ডিজিটাল ব্যাংকিংয়ে বিপুল সম্ভাবনা রয়েছে: আজিয়াটা সিইও
- প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানকে সহায়তা দেবে সরকার : ড. তিতুমীর
- শহীদ আবু সাঈদের বাড়ি ও কবরস্থানের জন্য ১ কোটি টাকা দেওয়ার ঘোষণা
- শহীদ আবু সাঈদের বাড়ি ও কবরস্থানের জন্য ১ কোটি টাকা দেওয়ার ঘোষণা
- উন্নয়ন প্রকল্পে পরামর্শক ব্যয় কমানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আশাবাদী পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
- রাষ্ট্রপতির সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ




