টাংগাইল প্রতিনিধিঃ ভারতের ক্ষমতাসীন দল (বিজেপি) নেতাদের কর্তৃক মহানবী সা.-কে নিয়ে কটূক্তি ও অবমাননার প্রতিবাদে সারাদেশের ন্যায় নাগরপুরেও বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ জুন ) বাদ জুম্মা নাগরপুর উপজেলা সর্বস্তরের উলামায়ে কেরামদের সার্বিক ব্যবস্হাপনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে। বিক্ষোভ মিছিলটি নাগরপুর সরকারি কলেজ গেট থেকে বের হয়ে সদর বাজারের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে সরকারি কলেজ গেটে বিশাল প্রতিবাদ সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মওলানা মো.রফিকুল ইসলাম (দা.বা) প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, নাগরপুর বাজার জামে মসজিদের খতিব মাও: রফিকুল ইসলাম ও কওমী ওলামা পরিষদের সভাপতি মাও: মো. রফিকুল ইসলাম আমিনি, হাফেজ হেলাল উদ্দিন প্রমুখ। এসময় বক্তরা বলেন- বিজেপি’র মুখপাত্র নূপুর শর্মা ও বিজেপির দিল্লি মিডিয়া অপারেশন প্রধান নবীন কুমার জিন্দাল কর্তৃক মহানবী হজরত মুহাম্মদ (সা.) ও হজরত আয়েশা (রা.) কে নিয়ে কটূক্তি ও অবমাননাকর মন্তব্য করে বিশ্বের সকল মুসলমান সহ শান্তিকামী প্রতিটি মানুষের কলিজাকে দগ্ধ করেছে। এটি জঘন্য ও ক্ষমাহীন অপরাধ। এই নিন্দনীয় কাজ প্রতিটি মুসলমান সহ বিশ্বের প্রতিটি বিবেকবান মানুষের হৃদয়ে আঘাত করেছে। তারা আরও বলেন, ইসলাম শান্তির ধর্ম। কিন্তু তার মানে এই নয় যে, মুসলিমদের জীবনের চেয়েও প্রিয় মহানবী (সাঃ) কে অবমাননা করলে আমরা চুপ থাকবো। সুশৃঙ্খল পন্থায় এর প্রতিবাদ জানানো প্রতিটি মুসলমানের ঈমানেরই দায়িত্ব। আমরা অবিলম্বে রাসূল সা. কে অবমাননাকারীদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আহবান জানাচ্ছি। উল্লেখ্য, বিজেপি’র জাতীয় মুখপাত্র নূপুর শর্মা গত সপ্তাহে এক টিভি বিতর্কে মহানবী সা. এবং হযরত আয়েশা রা. সম্পর্কে অপমানসূচক মন্তব্য করেন। এই বিতর্ক নিয়ে তীব্র প্রতিবাদের মুখে নূপুরের সহকর্মী জিন্দাল টুইটারে মহানবী সা. সম্পর্কে আরো কিছু কটূক্তি করেন। ফলে মুসলিম বিশ্বে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। এ সময় উপজেলার সর্বস্তরের ধর্মপ্রাণ মুসুল্লিরা উপস্থিত ছিলেন।
ব্রেকিং নিউজ
- নেত্রকোনায় প্রতিবাদী মিছিল: জমিয়তের সমাবেশ থেকে হুঁশিয়ারি
- নেত্রকোনার মদন ও দুর্গাপুরে ইয়াবাসহ ২ কারবারি
- কাজের মান নিয়ে কোনো আপস নয়, ঠিকাদারদের হুঁশিয়ারি দিলেন ডেপুটি স্পিকার
- পূর্বধলায় মাদকসহ কারবারি গ্রেপ্তার ও ৩ মাদকসেবীর সাজা
- ফাঁদে ফেলে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা: খালিয়াজুরীতে কলা ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা
- নেত্রকোনায় পাচারের সময় ৬৬৭ বস্তা সরকারি চাল জব্দ; ট্রাকসহ আটক ২
- নেত্রকোনায় ২০ উদ্যমী চাষীকে নিয়ে কম্পোস্ট তৈরির প্রশিক্ষণ কর্মশালা
- ‘মালিক নন, আপনারা জনগণের সেবক’: কর্মকর্তাদের উদ্দেশ্যে ডেপুটি স্পিকার



