আজ সোমবার বিকেল সাড়ে ৫টায় জয়পুরহাটের পাঁচবিবিতে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেবের সভাপতিত্বে থানা কনফারেন্স অডিটোরিয়ামে অনুষ্ঠিত ওপেন হাউজ ডে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সদ্য পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (পাঁচবিবি সার্কেল) ইশতিয়াক আলম, জেলা কমিউনিটি পুলিশিং কমিটির আহবায়ক নন্দলাল পার্শী, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির আহবায়ক মহির উদ্দিন মন্ডল, সদস্য সচীব দেওয়ান সিরাজুল ইসলাম, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মিছির উদ্দিন মন্ডল, প্যানেল মেয়র নুর হোসেন, বাগজানা ইউপি চেয়ারম্যান নাজমুল হক, ধরঞ্জী ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী, আয়মারসুলপুর ইউপি চেয়ারম্যান মামূনুর রশিদ মিল্টন, বালিঘাটা ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান চৌধুরী বিপ্লব প্রমুখ।শেষে পাঁচবিবি থানার পক্ষ থেকে পুলিশ সুপার পদে সদ্য পদোন্নতি পাওয়া অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
ব্রেকিং নিউজ
- কলমাকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের শয্যাপাশে ডেপুটি স্পিকার
- বকশীগঞ্জে ১২৯৫ দরিদ্র পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ
- সরকারি গাছ কর্তন: মোহনগঞ্জ থানায় অভিযোগের ৩ সপ্তাহেও হয়নি মামলা
- ঝুঁপড়ি ঘর ও প্রকৃত অভাবীদের আগে ফ্যামিলি কার্ড, অনিয়ম হলে আইনি ব্যবস্থা: ডেপুটি স্পিকার
- নারী উদ্যোক্তাদের অনুপ্রেরণা ময়মনসিংহের জুলেখা
- সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- চাঁদপুরে বিশ্ব খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার জানাজা কাল



