পেয়ার আহাম্মদ চৌধুরী, ফেনী জেলা প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের পর থেকে মো.ইয়াসিনের (২৮) মুঠোফোন নম্বরে বার বার ফোন দিয়ে বন্ধ পাচ্ছেন তাঁর পরিবার। উদ্বেগ আর উৎকন্ঠা নিয়ে ইয়াসিনকে খুজতে রোববার (৫ জুন) ভোর থেকে পরিবারের লোকজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এবং সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতেসহ বিভিন্ন হাসপাতালগুলোতে খোজাখুজি করছে। কিন্তু এখনো তাঁর কোন কোথাও সন্ধান মেলেনি। চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে নিখোঁজ ইয়াসিনের বাড়ি ফেনীর ফুলগাজী উপজেলার সদর ইউনিয়নের গোসাইপুর গ্রামে। তাঁর বাবার নাম বদিউল আলম ওরফে খোকা মিয়া। তিন ভাই চার বোনের মধ্যে ইয়াসিন দ্বিতীয়। ইয়াসিনের বাবা বদিউল আলম জানান, প্রায় দশ বছর আগে তাঁর ছেলে চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে চাকুরীতে যোগদান করেন। বর্তমানে তিনি বিএম ডিপোর একজন লরি চালক। গত শনিবার রাতে আগুন লাগার কিছু সময়ের আগে তাঁর লরি কন্টেইনার লোড করার জন্য ডিপোর ভেতরে লাইনে ছিলো। বিস্ফোরণের সংবাদ পেয়ে ছেলের মুঠোফোনে বার বার যোগাযোগ করার চেষ্টা করে তিনি ব্যর্থ হন। তিনি বলেন, দুর্ঘটনার আগেরদিন রাতে মুঠোফোনে ছেলের সঙ্গে তাঁর কথা হয়েছিল। কদিন পরে ছুটি নিয়ে তাঁর বাড়িতে আসার কথা রয়েছে। কিন্তু আগুন লাগার ঘটনার পর থেকে তাঁর ছেলে নিখোঁজ রয়েছেন। বার বার চেষ্টা করেও ছেলের মুঠোফোন নম্বরে তিনি সংযোগ পাচ্ছেননা। এদিকে ইয়াসিনের নিখোঁজ হওয়ার সংবাদে তাঁর পরিবারে চলছে শোকের মাতম।
ব্রেকিং নিউজ
- জিপিএ-৫ নয়, ভালো মানুষ গড়ার তাগিদ: নেত্রকোনায় শিক্ষা সাফল্য সম্মাননা প্রদান
- জামালপুর শহরের সরদারপাড়ায় স্কুলের চলাচলের রাস্তায় দেয়াল নির্মাণের অভিযোগ
- বসতঘরে মিলল ভারতীয় মদ, পুলিশের উপস্থিতি টের পেয়ে পালাল ব্যবসায়ী
- কুমিল্লার যে বাড়ির সুর ছড়িয়ে পড়ে উপমহাদেশের হৃদয়ে
- দর্শক সারিতে বসে প্রতিষ্ঠাবার্ষিকীর সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করলেন প্রধানমন্ত্রী
- ক্ষণিকের দেখায় এক অনন্য আত্মিক বন্ধন
- কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
- ইশতেহার বাস্তবায়নে স্বাস্থ্য খাতের শূন্য পদে নিয়োগ কার্যক্রম শুরু করেছে সরকার


