Site icon দ্যা মেইল বিডি / খবর সবসময়

পাঁচবিবিতে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার

মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি(জয়পুরহাট) সংবাদদাতাঃ
জয়পুরহাটের পাঁচবিবিতে পুকুর থেকে হাসানুল ইসলাম হাসু(২৬) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে উপেজেলার ভীমপুর গ্রামের একটি পুকুর থেকে ঐ যুবকের মরদেহ উদ্ধার তারা। হাসানুল ইসলাম হাসু(২৬) উপজেলার ভীমপুর গ্রামের শফিকুল ইসলাম ছেলে।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) পলাশ চন্দ্র দেব বলেন, হাসানুল ইসলাম হাসু গতকাল শনিবার সকালে বাড়ি থেকে বের হওয়ার পর আর বাড়িতে ফেরেননি। আজ রবিবার সকালে হাসুর মরদেহটি পুকুরে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠায়। কি কারণে এই হত্যার ঘটনা ঘটেছে তদন্তের পর সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে বলেও জানান ওসি।

Exit mobile version