এম এইচ রনি,নীলফামারী জেলা প্রতিনিধি:

নীলফামারীর ডোমারে নির্মাণাধীন ইউড্রেন হতে আনু হোসেন (৩২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

উপজেলার হরিণচড়া ইউনিয়ন পরিষদ থেকে বটতলী বাজার যাওয়ার ৩ নং ওয়ার্ডের কাঁচা রাস্তায় এলজিএসপি’র নির্মাণাধীন ইউড্রেন হতে লাশটি উদ্ধার করা হয়।আনু হোসেন উক্ত ইউনিয়নের ১নং ওয়ার্ডের মাধবপাড়া এলাকার ইদ্রিস আলীর ছেলে।

স্থানীয়রা জানান, শনিবার রাত অনুমান সাড়ে ৮টা হতে ৯টার মধ্যে জৈনেক পথিক ইউড্রেনে লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসীকে খবর দেয়। পরে এলাকাবাসী লাশটি চিনতে পেরে স্বজন ও পুলিশকে খবর দেয়।

স্থানীয়রা আরো বলেন, বটতলী বাজারে শাহিনুর নামে এক সার ব্যবসায়ীর হালখাতার দাওয়াত খেয়ে বাই সাইকেলে চড়ে বাড়ী যাচ্ছিল আনু হোসেন। কিন্তু বাড়ী পৌঁছার আগেই তার লাশ নির্মাণাধীন ইউড্রেনে পাওয়া যায়। সেখানে তার ব্যবহৃত বাই সাইকেল ও দাওয়াতে দেওয়া খাদ্যের প্যাকেট পড়ে ছিল।

হরিণচড়া ইউপি চেয়ারম্যান রাসেল রানা বলেন, লাশ পড়ে থাকার খবর পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ রাতেই লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ডোমার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়। ময়না তদন্তের জন্য (৫/জুন) রবিবার সকালে জেলা মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর আসল কারন জানা যাবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version