পেয়ার আহাম্মদ চৌধুরী, ফেনী জেলা প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে ফেনী পৌর চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এসে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়। ফেনী জেলা আওয়ামী লীগের আয়োজনে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী ২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী। ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট হাফেজ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ফেনী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক খায়রুল বাশার মজুমদার তপন, জেলা যুবলীগের সভাপতি দিদারুল কবির রতন, ফেনী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, ফেনী সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শুসেন চন্দ্রশীল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি করিম উল্লাহ বিকম।
ব্রেকিং নিউজ
- কলমাকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের শয্যাপাশে ডেপুটি স্পিকার
- বকশীগঞ্জে ১২৯৫ দরিদ্র পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ
- সরকারি গাছ কর্তন: মোহনগঞ্জ থানায় অভিযোগের ৩ সপ্তাহেও হয়নি মামলা
- ঝুঁপড়ি ঘর ও প্রকৃত অভাবীদের আগে ফ্যামিলি কার্ড, অনিয়ম হলে আইনি ব্যবস্থা: ডেপুটি স্পিকার
- নারী উদ্যোক্তাদের অনুপ্রেরণা ময়মনসিংহের জুলেখা
- সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- চাঁদপুরে বিশ্ব খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার জানাজা কাল



