শেখ জহিরুল ইসলামঃ নান্দাইল ময়মনসিংহ প্রতিনিধি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের আঠারবাড়ী মৃগালী এলাকায় সড়কের পাশ থেকে উদ্ধার হওয়া একটি মৃত দেহের রহস্য উদঘাটন করেছে জেলা গোয়েন্দা পুলিশ। নিহত মোজাম্মেল হোসেন (২১) নান্দাইল উপজেলার সাভার এলাকার বাসিন্দা ফরিদ মিয়ার ছেলে। এ ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন, জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার দত্তপাড়া এলাকার আবুল মনসুরের ছেলে মো. আবু রায়হান (২৫), গাংপাড়া এলাকার নূর আহাম্মদ মিলনের ছেলে মো. মোজাম্মেল হক (১৯) এবং ধামদী এলাকার আব্দুল লতিফের ছেলে মো. জিয়াউর রহমান সাইদুল (২১)। শনিবার (৪ জুন) দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. সফিকুল ইসলাম। এর আগে শুক্রবার (৩ জুন) রাতে ঈশ্বরগঞ্জ উপজেলার বিভিন্ন জায়গা থেকে হত্যাকারীদের আটক করা হয়। ওসি সফিকুল ইসলাম জানান, চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় নান্দাইল চৌরাস্তা থেকে যাত্রীবেশে মোজাম্মেল হোসেনের সিএনজি ভাড়া করে ময়মনসিংহ শহরে আসে তারা। সময়ক্ষেপণ করে রাত গভীর হলে ময়মনসিংহ থেকে ঈশ্বরগঞ্জের উদ্দেশ্যে রওনা করে। এক পর্যায়ে মাঝ রাস্তায় মোজাম্মেলের মোবাইল ফোন ব্যাবহার করে তার বাবা মো. ফরিদ মিয়াকে ফোন করে বিকাশের মাধ্যমে ২০ হাজার টাকা পাঠাতে বলে। টাকা না পেয়ে আসামিরা মোজাম্মেলকে চালকের আসন থেকে জোর করে নামিয়ে যাত্রীর আসনের মাঝখানে বসায় এবং আসামি জিয়াউর রহমান সাইদুল সিএনজিটি চালায়। সিএনজির যাত্রীর আসনে মাঝখানে চালক মোজাম্মেল হোসেনকে বসিয়ে আসামি আবু রায়হান ও আসামি মোজাম্মেল হক দুই পাশে বসে। আসামিরা পূর্ব পরিকল্পনা মতো চালক মোজাম্মেল হোসেনকে গলায় মাফলার পেঁচিয়ে নাক ও মুখ চেপে ধরে শ্বাসরোধ করে হত্যা করে। পরে রাস্তার পাশে ফেলে সিএনজি ও মোবাইল ফোন নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। ওসি সফিকুল ইসলাম আরও জানান, নিখোঁজের পরদিন ১৫ ফেব্রুয়ারি সকালে মোজাম্মেলের পরিবারের লোকজন আঠারবাড়ী-ঈশ্বরগঞ্জ সড়কে মৃগালী এলাকায় রাস্তার পাশে মরদেহের খুঁজ পায়। ওই দিন নিহতের বাবা মো. ফরিদ মিয়া বাদী হয়ে ঈশ্বরগঞ্জ থানায় অজ্ঞাতনামাদের আসামি করে হত্যা মামলা দায়ের করেন। পরে মামলার তদন্তভার জেলা গোয়েন্দা শাখার উপর ন্যাস্ত হয়। অবশেষে হত্যার মূল রহস্য উদঘাটিত হলো। এ ঘটনায় জড়িত ৩ জনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে সিএনজি অটোরিকশা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করেছে আটককৃতরা।
ব্রেকিং নিউজ
- ডিমলায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত
- অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষ: পূর্বধলায় নিহত ১, আহত ১
- ‘নারী নয়, কর্মকর্তা হিসেবে এসেছি’: গভীর রাতে নির্মাণকাজ তদারকিতে এডিসি লিজা
- নেত্রকোনার বনগাঁও গ্রাম থেকে উদ্ধারকৃত লাশের পরিচয় নিশ্চিত করল পুলিশ
- ছিনতাইয়ের শিকার হয়ে উল্টো অপপ্রচারের শিকার যুবদল নেতা, সুষ্ঠু তদন্তের দাবি
- নেত্রকোনা সরকারি কলেজে বিতর্ক উৎসব সম্পন্ন: চ্যাম্পিয়ন রাষ্ট্রবিজ্ঞান, রানারআপ ইংরেজি
- শৃঙ্খলা ও ড্রেসরুলস উন্নয়নে নেত্রকোনায় পুলিশের মাস্টার প্যারেড
- শ্রম মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে অধ্যক্ষ আব্দুস সাত্তার


