শেখ জহিরুল ইসলামঃ নান্দাইল ময়মনসিংহ প্রতিনিধি ময়মনসিংহের নান্দাইল চৌরাস্তা টু তাড়াইল ১৬ কিলোমিটার রাস্তা অত্যন্ত জনগুরুত্বপূর্ণ। যে রাস্তাকে ভাটিবাংলার প্রবেশদ্বার বলা হয়। সেই রাস্তার দু’পাশে রয়েছে নান্দনিক গাছের সমাহার। পথচারীদের যেন এক শীতল মায়াবী আস্তানা। কিন্তু সময়ের পরিক্রমায় আজ সেগুলো কেটে ফেলা হচ্ছে। যেখানে পরিবেশ বাদীরা গাছ লাগানোর জন্য হরহামেশাই পরামর্শ দিয়ে যাচ্ছে, বায়ু মন্ডল উস্ম থেকে উস্মতর হচ্ছে, আর সেখানে সবুজ বৃক্ষ নিধনে এক মহোৎসব শুরু হয়েছে। আজ যুগের হাওরের নান্দনিক পরিবেশ অসহায়ের রূপ নিচ্ছে। যেখানে বষা’ মৌসুমে বিভিন্ন স্থান থেকে লোকজন এসে প্রাকৃতিক পরিবেশ পরিবার পরিজন নিয়ে নেসগিক অবলোকন করতো সেখানে হচ্ছে এক মরুময় বিরান ভুমি। যেখানে পথচারীদের জন্য হচ্ছে এক মরুময় স্থান পার হওয়ার মতো। যুগের হাওরের পুলিশ বক্সের বিপরীতে রয়েছে শতবষী’ বট বৃক্ষ। যে বৃক্ষ প্রকৃতির নেয়ামত হিসাবে পাখপাখালি থেকে শুরু মানব জাতি এর সুশীতল ছায়ায় পরান জুরিয়ে নিত আজ সেই বট বৃক্ষের উপর চলছে আত্নঘাতি সিদ্ধান্ত। যার শাখা প্রশাখা গুলো কুটকুট করে একে একে কেটে সাবাড় করছে। আর নি,শব্দে আওয়াজ হচ্ছে, হে মানব আমি তোমাদের সুশীতল ছায়া দানের জন্য আল্লাহ তায়ালার অশেষ রহমত হিসাবে আমি এ হাওরে শতাধিক কাল যাবত দাড়িয়ে আছি। আমি কালের বহু ঘটনার সাক্ষি। আমার সুদীর্ঘ আত্ন কাহিনি রয়েছে। আমায় মেরোনা। আজ চারিদিকে নিন্দার ঝড় বইছে। বিভিন্ন মহল থেকে সুশীল সমাজের সন্মানিত সমাজ দেশে বিদেশে থাকে এ ন্যক্কার ঘটনার নিন্দা ছুড়ে দিচ্ছে। আমরা কী পারিনা একটা কুটারের হাত থেকে মহীরুহ বট গাছটিকে রক্ষা করতে। বিরানভূমি নয় চাই সুশীতল ছায়ায় প্রকৃতির সাথে একাকার হয়ে অনন্তকাল বাস করতে। এছাড়া উক্ত সড়কে একটি প্রভাবশালী মহল টেন্ডারের বাহিরে ভালো ভালো কয়েক টি গাছ কেটে নিয়েছে বলে জানা গেছে। বিষয় টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলে অভিজ্ঞ মহল মনে করেন।
ব্রেকিং নিউজ
- জামালপুর শহরের সরদারপাড়ায় স্কুলের চলাচলের রাস্তায় দেয়াল নির্মাণের অভিযোগ
- বসতঘরে মিলল ভারতীয় মদ, পুলিশের উপস্থিতি টের পেয়ে পালাল ব্যবসায়ী
- কুমিল্লার যে বাড়ির সুর ছড়িয়ে পড়ে উপমহাদেশের হৃদয়ে
- দর্শক সারিতে বসে প্রতিষ্ঠাবার্ষিকীর সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করলেন প্রধানমন্ত্রী
- ক্ষণিকের দেখায় এক অনন্য আত্মিক বন্ধন
- কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
- ইশতেহার বাস্তবায়নে স্বাস্থ্য খাতের শূন্য পদে নিয়োগ কার্যক্রম শুরু করেছে সরকার
- দ্যা মেইল বিডি ডট কমে সংবাদ প্রকাশের পর ডিমলার খাদ্য গুদামের ২ কর্মকর্তা বদলি


