কবি কাজী নজরুল ইসলাম’কে বাংলাদেশ স্বাধীন হবার পর ১৯৭২ সালে ২৪ মে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশে নিয়ে আসেন।ত ার পর জাতীয় কবির সম্মানে ভূষিত করেন। কবি দেশে ফেরা (১৯৭২-২০২২) ৫০ বছর ঘিরে আনোয়ারা মতিন স্কুল এন্ড কলেজের ব্যবস্থাপনায় আবৃত্তি সংগঠন মুক্তাক্ষর আয়োজন করে আবৃত্তি-কথা অনুষ্ঠানের। শনিবার (৪ জুন) সকাল সাড়ে ১১ টায় আনোয়ারা মতিন স্কুল এন্ড কলেজ ক্যাম্পাস চৌকিদেখীতে মুক্তাক্ষরের পরিচালক ও প্রশিক্ষক বিমল করের উপস্থাপনায় এড. শহীদুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ছাতক উপজেলার শিক্ষা অফিসার কবি পুলিন রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাইঘাট সরকারি কলেজের অধ্যাপক রাজেশ কান্তি দাশ, আনোয়ারা মতিন স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল শিশির সরকার ও কবি সংগঠক ধ্রæতব গৌতম। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতায় দলগত আবৃত্তি পরিবেশন করে ইউনিক মাল্টিমিডিয়া স্কুল ও আনোয়ারা মতিন স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা।একক আবৃত্তি পরিবেশন করে মুক্তাক্ষরের শিক্ষার্থী সরকারি মহিলা কলেজের ফারজানা, শাহ্ খুররমখলা কলেজের ইয়াসিন ও বøু বার্ড স্কুল এন্ড কলেজের শুচি। কথা ও আবৃত্তি শেষে সুনামগঞ্জ জেলায় শ্রেষ্ঠ শিক্ষা অফিসার মনোনীত হওয়ায় অভিনন্দন সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় কবি পুলিন রায়’কে। সেই সাথে বাংলাদেশ বেতার সিলেটে ঘোষণা ও উপস্থাপনয় মনোনীত হওয়ায় উৎসাহ দানে অভিনন্দন ক্রেস্ট প্রদান করা হয় মুক্তাক্ষরের আবৃত্তি শিল্পী সাবর্ণি গোস্বামী শুচি’কে।
ব্রেকিং নিউজ
- নেত্রকোনা সীমান্ত থেকে বিজিবি’র অভিযানে ভারতীয় মদ আটক
- নেত্রকোনায় ভোক্তা অধিকারের অভিযানে বেকারি ও হোটেলকে জরিমানা
- দুর্গাপুরে অস্ত্র-মাদক মামলার আসামি আ.লীগ নেতা রফিক গ্রেফতার
- কেন্দুয়ায় ইয়াবা সেবন ও বিশৃঙ্খলার দায়ে ২ যুবকের ৬ মাসের সাজা
- ‘এক ব্যক্তি এক অটো’ নীতি বনাম ধর্মঘট: নেত্রকোনায় স্থবির জনজীবন
- কেন্দুয়ায় আসল বস্তায় নকল ফিড: ভেজাল পশুখাদ্য জব্দ, জরিমানা
- কলমাকান্দায় ১৯ বছর ধরে পত্রিকা বিলি: অসুস্থ ছাত্তারের স্বপ্ন একটি ইলেকট্রিক সাইকেল
- খালিয়াজুরীতে মাদকের আসরে পুলিশের হানা, আটক ৩


