বাবুল হোসেনঃ জয়পুরহাটের পাঁচবিবিতে বৈধ কাগজপত্র না থাকায় ৩টি ক্লিনিককে জরিমানা ও সিলগালা করা হয়েছে। অনিবন্ধিত ও অবৈধ কাগজে পরিচালিত ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসীর বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তরের সারাদেশে অভিযানের অংশ হিসাবে আজ বৃহস্প্রতিবার বিকেলে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ক্লিনিক গুলোতে সিলগালা ও অর্থ জরিমানা করা হয়। সেগুলো হলো ষ্টেশন রোডের জামিলা প্যাথোলোজিকে সিলগালা, ইমন মেডিকেল ষ্টোরকে সিলগালাসহ ২ হাজার টাকা ও রেল ইষ্টেশনের পূর্ব পাশে সিনেমা হল সংলগ্ন জ্যোতি স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র কে ৫ হাজার টাকা অর্থ জরিমানা করেন। ভ্র্যাম্যমান অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মারুফ আফজাল রাজন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সোলায়মান হোসেন মেহেদী, উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সের মেডিকেল অফিসার ও ডিজির কন্ট্রোল ডাঃ হুসনেয়ারা পারভীন, পরিসংখ্যাবিদ হরিষ চন্দ্র ও স্বাস্থ্য পরিদর্শক প্রবীর কুমার। এবিষয়ে উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্টেট মারুফ আফজাল রাজন বলেন, সাড়া দেশে অনিবন্ধিত ও অবৈধ কাগজে পরিচালিত ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসীর বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তরের অভিযানের অংশ হিসাবে উপজেলায় অনিবন্ধিত ও অপরিকল্পিতভাবে ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসী চালাচ্ছে তাদের আমরা অভিযান চালাচ্ছি এবং এদের বিরুদ্ধে এ অভিযান চলমান থাকবে।
ব্রেকিং নিউজ-
- অবৈধ বালু উত্তোলনে কৃষকদল নেতাকে জরিমানা, হুমকিতে ব্রিজ ও নদীর কূল
- কলমাকান্দায় গাড়ি চালককে সাজা, অবৈধ বালু জব্দ
- ‘নেত্রকোনা শহরের দুটি প্রাণ, একটি হিন্দু আরেকটি মুসলমান’: বিএনপি নেতা রনি
- ভ্রমণের ব্যাগে ফেন্সিডিল! টাঙ্গাইলে র্যাবের চেকপোস্টে কারবারি আটক
- ডেপুটি স্পিকারের নামে ভুয়া ফেসবুক পেজ-গ্রুপ, বিভ্রান্ত না হওয়ার আহ্বান
- নতুন বউ দেখতে গিয়ে ধর্ষণের শিকার শিশু, র্যাবের জালে পলাতক ধর্ষক
- তেলে কৃত্রিম সংকট: ১ দিনে ৪১ মামলা, ৮৫ হাজার টাকা জরিমানা আদায়
- জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের অনিবার্য চরিত্র : প্রধানমন্ত্রী
