মোঃ রাসেল আহম্মেদ বগুড়া প্রতিনিধিঃবৃহস্পতিবার দুপুরে বিএনপি নেত্রী সুরাইয়া জেরিন রনিকে দ্রুত গ্রেফতারের দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বরাবর বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগ পুলিশ সুপারের মাধ্যমে স্মারকলিপি দিয়েছেন। স্মারক লিপি প্রদানকালে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি সাজেদুর রহমান শাহীন, সাধারণ সম্পাদক জুলফিকার রহমান শান্ত, সহ সভাপতি প্রভাষক মনিরুজ্জামান মনির, গোলাম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক নাইমুর রাজ্জাক তিতাস, বনি সদর খুররম, সাংগঠনিক সম্পাদক নুরুন্নবী সরকার, সুলতান মন্ডল সজল সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্মারক লিপি জেলা স্বেচ্ছাসেবক লীগ উল্লেখ করেছেন, গত ২৭ মে-২০২২ইং তারিখে গাবতলী উপজেলা বিএনপির সম্মেলনে জেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক অসভ্য, বেয়াদব, মূর্খ সুরাইয়া জেরিন রনি অত্যন্ত অশ্রীল ভাষায় বাংলাদেশ আওয়ামীলীগের সম্মানীত সভাপতি বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা কে উদ্দ্যেশ্য করে আপত্তিকর ও কুরুচীপূর্ণ বক্তব্য প্রদান করেছেন। বক্তব্য তার যে উদ্বর্তপূর্ণ আচারণ প্রকাশ পেয়েছে তাতে বগুড়া তথা সারা দেশবাসী হতবাক ও বিস্মিত হয়েছে। রাজনীতিক শিষ্টাচার বর্হিভূত তার অশ্রীল বক্তব্য আমাদের প্রিয় সংগঠনের প্রিয় সভাপতি, বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাকে জনসাধারনের নিকট হেয় প্রতিপূর্ণ করা হয়েছে। বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ বগুড়া জেলা শাখার নেতাকর্মীরা আইনের শাসনে বিশ্বাসী তাই আমরা ইচ্ছা করলেই এই অবাচীন, বেয়াদব, অসভ্য সুরাইয়া জেরিন রনির বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণ করতে পারতাম কিন্তু আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল।
ব্রেকিং নিউজ
- নিরাপদ আর্থিক সেবার প্রত্যয়ে মোহনগঞ্জে ‘নগদ’-এর বিশেষ প্রশিক্ষণ
- বিল বকেয়া, অন্ধকারে ডিমলার মিনি স্টেডিয়াম
- সাইবার আইনে সাংবাদিকদের হয়রানি নয়, সুরক্ষা নিশ্চিতের কথা সরকারের
- গাইবান্ধায় সড়ক অবরোধ করে তৃতীয় লিঙ্গের বিক্ষোভ” মৌ হিজড়ার মামলা প্রত্যাহার ও রানার শাস্তির দাবি।
- আসন্ন দুর্গাপূজায় প্রয়োজনীয় আলোকসজ্জা পরিহার করার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী
- গাইবান্ধা সদরে ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান।
- গাইবান্ধায় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা” মূলহোতাসহ গ্রেপ্তার -২
- জামালপুর রেড ক্রিসেন্ট ইউনিটের নির্বাচনে জিলানী সহ সভাপতি ও সাধারণ সম্পাদক লিয়ন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত


