অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে আজ বৃহস্পতিবার ওয়াশিংটনে অর্থনৈতিক সংলাপ অনুষ্ঠিত হতে চলেছে। এই সংলাপে উভয়পক্ষ দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে আলোচনায় বসছে।
সূত্র জানিয়েছে, সংলাপে বাংলাদেশের শ্রম বা ট্রেড ইউনিয়নের সমস্যা নিয়ে আলোচনা প্রাধান্য পাবে। এ ছাড়া দেশে মার্কিন বিনিয়োগ আলোচনা তুলবে বাংলাদেশ। এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষ অর্থনৈতিক কাঠামো (ইন্দো-প্যাসিফিক ইকোনমিক ফ্রেমওয়ার্ক ফর প্রোসপারিটি-আইপিইএফপি) সম্পর্কে আলোচনা তুলবে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্র নতুন এই ফোরামে বাংলাদেশকে সহযোগী হিসেবে পেতে চাইছে।
ওয়াশিংটনে দিনব্যাপী এ সংলাপে খাদ্য কৃষি সহায়তা, পোশাক শিল্প, জ্বালানি, ওষুধ, তথ্যপ্রযুক্তি, টেলিকম ইত্যাদি বিষয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে। এ সংলাপে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। এতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমও যোগ দেবেন।
মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্ব দেবেন দেশটির পররাষ্ট্র বিভাগের অর্থনৈতিক প্রবৃদ্ধি, জ্বালানি এবং পরিবেশ বিষয়ক আন্ডার সেক্রেটারি হোসে ডব্লিউ ফার্নান্দেজ। উল্লেখ্য, ঢাকা-ওয়াশিংটনের মধ্যে এবার দ্বিতীয় দফায় এ সংলাপ শুরু হচ্ছে।
ব্রেকিং নিউজ
- লাইসেন্সহীন মিনি পাম্পে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা
- ২৪ ঘণ্টা পর বকশীগঞ্জ সীমান্তে শূন্যরেখা থেকে উদ্ধার বৃদ্ধ, মিলল পরিচয়
- কলমাকান্দায় প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীকে স্বাবলম্বী করার উদ্যোগ
- ভিসা প্রত্যাশীদের সাক্ষাৎকার নিয়ে যে সুখবর দিলো যুক্তরাষ্ট্র
- বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর
- হঠাৎ অসুস্থ নীলফামারী-১ আসনের এমপি আব্দুস সাত্তার
- ইইউ ও এসিইউ প্রতিনিধিদলের সঙ্গে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের বৈঠক
- মার্কিন দূতকে জরুরি তলব করল ভারত


