মেসির ম্যাজিকে ইউরোপ চ্যাম্পিয়ন ইতালিকে উড়িয়ে নতুন চ্যাম্পিয়ন’ আর্জেন্টিনা। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে বুধবার রাতে ফিনালিস্সিমা নামের আলোচিত ম্যাচটি ৩-০ গোলে জিতে শিরোপা জিতল মেসির আর্জেন্টিনা।

ম্যাচের প্রথমার্ধে দুই গোলে এগিয়ে যায় তারা। লাউতারো মার্তিনেস দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন আনহেল দি মারিয়া।

লন্ডনের ঐতিহ্যবাহী ওয়েম্বলি স্টেডিয়ামে বুধবার বাংলাদেশ সময় রাত পৌনে ১টায় ‘ফিনালিস্সিমা’ ম্যাচে মুখোমুখি হবে ফুটবলের দুই পরাশক্তি ইতালি ও আর্জেন্টিনা। দারুণ উত্তেজনার এই ম্যাচের শুরুতেই এগিয়ে যায় আর্জেন্টিনা।

এই ম্যাচে একটি করে গোল করেন লাউতারো মার্তিনেস, আনহেল দি মারিয়া ও পাওলো দিবালা। পুরো ম্যাচেই সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়েছেন মেসি। ২৮তম মিনিটে মেসির দারুণ নৈপুণ্যেই এগিয়ে যায় দল। সতীর্থের পাস ধরে বাঁ দিক দিয়ে ডি-বক্সে ঢুকে পড়েন পিএসজি তারকা।পুরোটা সময় সঙ্গে লেগে ছিলেন ডিফেন্ডার জিওভান্নি দি লরেন্সো, কিন্তু কিছুই করতে পারেননি তিনি। আরও খানিকটা এগিয়ে গোলমুখে বল বাড়ান মেসি, সেখানে ছোট্ট টোকায় বাকি কাজ সারেন মার্তিনেস।

বিরতির আগে মার্তিনেসের পাস ধরে দারুণ গোলে ব্যবধান বাড়ান দি মারিয়া। বিরতির পর তিন মিনিটের মধ্যে মেসির দুটি প্রচেষ্টা ঠেকিয়ে দেন গোলরক্ষক জানলুইজি দোন্নারুম্মা। পরে সাতবারের ব্যালন ডি’অর জয়ীর আরেকটি জোরাল শট ডান দিকে ঝাঁপিয়ে ঠেকান তিনি।

ম্যাচের যোগ করা সময়ে মেসির নামের পাশে যোগ হয় আরেকটি অ্যাসিস্ট। মাঝমাঠ থেকে দারুণ গতিতে আক্রমণে উঠে ডি-বক্সের ঠিক বাইরে অবশ্য বলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তিনি। ইতালিও পারেনি ক্লিয়ার করতে, পরে আবার তার পা হয়েই যাওয়া বল ধরে ভেতরে ঢুকে নিচু কোনাকুনি শটে জালে পাঠান খানিক আগে জিওভানি লো সেলসোর বদলি নামা দিবালা।

কাতার বিশ্বকাপের আগে এই শিরোপা আর্জেন্টিনাকে আরও শক্তি যোগাবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version