এবার হজ যাত্রায় উভয় প্যাকেজে জনপ্রতি ব্যয় ৫৯ হাজার টাকা করে বাড়ানো হয়েছে। প্রথম প্যাকেজে জনপ্রতি ব্যয় বেড়ে এখন দাঁড়াল পাঁচ লাখ ৮৬ হাজার ৩৪০ টাকা এবং দ্বিতীয় প্যাকেজ দাঁড়াল পাঁচ লাখ ২১ হাজার ১৫০ টাকা।

দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। প্রতিমন্ত্রী বলেন, বাড়তি ৫৯ হাজার টাকা হজ যাত্রীদের ৩০ মে’র মধ্যে স্ব স্ব এজেন্সির মাধ্যমে ব্যাংকে পরিশোধ করতে হবে। সৌদি আরবের সরকার মোয়াল্লেম ফি বাড়ানোর কারণে এ খরচ বেড়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। প্রতিমন্ত্রী জানান, নতুন প্যাকেজের মূল্য সরকারি প্যাকেজ- এ ক্যাটাগরির জন্য ৫ লাখ ৮৬ হাজার ৩৪০ টাকা, এবং ক্যাটাগরি বি’র জন্য ৫ লাখ ২১ হাজার ১৫০ টাকা। এছাড়া বেসরকারি ব্যবস্থাপনায় হজ যাত্রার খরচও বেড়েছে ৫৯ হাজার টাকাই। সেক্ষেত্রে বেসরকারি খরচে সর্বনিম্ন প্যাকেজ দাঁড়ালো ৫ লাখ ২২ হাজার ৭৪৪ টাকা।

দ্যা মেইল বিডি/খবর সবসময়

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version