নিজস্ব প্রতিবেদক রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার টিকাপাড়া বাশার রোড এলাকায় কিশোর গ্যাং এর সদস্যরা একজন সাংবাদিকের বাসার সামনে গাঁজা সেবন করছিলো। বাসার সামনে গাঁজা সেবন করতে নিষেধ করায় ঐ সাংবাদিককে পিটিয়ে আহত করা হয়। এ ঘটনায় বোয়ালিয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী সাংবাদিক। ১৮ মে বুধবার সন্ধ্যার আগে টিকাপাড়া ঈদগা মোড়ে ঘটনাটি ঘটে। অভিযোগ সুত্রে জানা যায়, রামচন্দ্রপুর বাশার রোডে দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার রাজশাহী ব্যুরো প্রধান সাংবাদিক খোসরুল আরুন নোমানী সাগরের বাসা। তার বাসার সামনে প্রতিদিন কিশোর গ্যাং এর সবুজ, তারেক, তন্ময়সহ অজ্ঞাত আরো ১৫/২০ জন গাঁজা সেবন করতো। কয়েক দফায় সাংবাদিক সাগর নোমানী তাদের নিষেধ করেন। এরপরও তারা সেখানে গাঁজা সেবন চালিয়ে যাচ্ছিলো। বাধ্য হয়ে মৌখিকভাবে বোসপাড়া ফাঁড়ির ইনচার্জ মোসলেমকে অবগত করেন তিনি। এতে তারা ক্ষিপ্ত হয়ে ১৮ মে সন্ধ্যার আগে টিকাপাড়া ঈদগা মোড়ে সাংবাদিক সাগর নোমানী পৌঁছালে অর্তকিত হামলা চালায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি রামেক হাসপাতালে ভর্তি আছেন। এ বিষয়ে বোয়ালিয়া মডেল থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, এ ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পাওয়া গেছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ব্রেকিং নিউজ
- জামালপুর শহরের সরদারপাড়ায় স্কুলের চলাচলের রাস্তায় দেয়াল নির্মাণের অভিযোগ
- বসতঘরে মিলল ভারতীয় মদ, পুলিশের উপস্থিতি টের পেয়ে পালাল ব্যবসায়ী
- কুমিল্লার যে বাড়ির সুর ছড়িয়ে পড়ে উপমহাদেশের হৃদয়ে
- দর্শক সারিতে বসে প্রতিষ্ঠাবার্ষিকীর সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করলেন প্রধানমন্ত্রী
- ক্ষণিকের দেখায় এক অনন্য আত্মিক বন্ধন
- কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
- ইশতেহার বাস্তবায়নে স্বাস্থ্য খাতের শূন্য পদে নিয়োগ কার্যক্রম শুরু করেছে সরকার
- দ্যা মেইল বিডি ডট কমে সংবাদ প্রকাশের পর ডিমলার খাদ্য গুদামের ২ কর্মকর্তা বদলি


