সুনামগঞ্জের তাহিরপুরে বাদাম তুলতে গিয়ে বজ্রপাতে একই গ্রামের তিন শিশুর মৃত্যু হয়েছে। এ সময় আরও আটজন আহত হয়েছে। বৃহস্পতিবার (১৯ মে) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো, উপজেলার বাদাঘাট ইউনিয়নের সুন্দরপাহাড়ী গ্রামের আব্দুল আলীমের শিশু কন্যা তাওহিদা (১১), একই গ্রামের ফজর রহমানের মেয়ে রিপা (১২) এবং আব্দুল আজিজের ছেলে আমিরুল ( ১১)। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও ৮ জন। গুরুতর আহত হবি রহমান ও রিয়া মনিকে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের তাহিরপুর উপজেলা সদর হাসপাতাল ও স্হানীয় বাদাঘাট বাজারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশ ও নিহতদের পারিবারিক সূত্রে জানা গেছে, আজ সকালে উপজেলার বাদাঘাট ইউনিয়নের সুন্দর পাহাড়ি গ্রামের ছোট বড় প্রায় ১১ জন গ্রাম সংলগ্ন বাদামক্ষেতে বাদাম তুলতে যায়। বাদাম তুলার একপর্যায়ে হঠাৎ অন্ধকার করে বিকট শব্দে বজ্রপাত হলে ঘটনাস্থলেই দুই শিশু এবং হাসপাতালে নেওয়ার পথে মারা যায় আরেক শিশু। এদিকে এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্হানীয় ইউপি সদস্য জানান, এ ঘটনায় আরো মৃত্যুর সংখ্যা বাড়তে পারে। তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ তরফদার বলেন, বজ্রপাতে তিনজন মারা গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
ব্রেকিং নিউজ
- কলমাকান্দায় বিজিবির তৎপরতা: পাচারকারীদের ফেলে যাওয়া ভারতীয় মদ উদ্ধার
- পূর্বধলায় মসজিদের মার্কেট ভাঙচুর: বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
- নিরাপদ আর্থিক সেবার প্রত্যয়ে মোহনগঞ্জে ‘নগদ’-এর বিশেষ প্রশিক্ষণ
- বিল বকেয়া, অন্ধকারে ডিমলার মিনি স্টেডিয়াম
- সাইবার আইনে সাংবাদিকদের হয়রানি নয়, সুরক্ষা নিশ্চিতের কথা সরকারের
- গাইবান্ধায় সড়ক অবরোধ করে তৃতীয় লিঙ্গের বিক্ষোভ” মৌ হিজড়ার মামলা প্রত্যাহার ও রানার শাস্তির দাবি।
- আসন্ন দুর্গাপূজায় প্রয়োজনীয় আলোকসজ্জা পরিহার করার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী
- গাইবান্ধা সদরে ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান।


