জয়পুরহাটের পাঁচবিবিতে ধান বোঝাই ট্রাকে ১২০ বোতল ফেন্সিডিলসহ ৫ মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। বুধবার (১১ মে) সকালে উপজেলা হিলি-জয়পুরহাট সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। এ সময় ধান বোঝাই ট্রাক ও একটি গøামার ১২৫ সিসি মোটর সাইকেল জব্দ করে পুলিশ। আককৃতরা হলো নওগাঁর ধামুইরহাট উপজেলার পূর্ব চাঁপুর গ্রামের দেলোয়ার হােসেনের পুত্র ওবাইদুল ইসলাম (২৭), পাঁচবিবি উপজেলার পূর্ব বাগুয়ান গ্রামের আঃ সামাদের পুত্র আসাদুল ইসলাম (২৮), শেকটা গ্রামের আব্দুল কুদ্দুসের পুত্র নাজমুল ইসলাম (৩৫),বাগুয়ান গ্রামের এন্তাজ আলীর পুত্র মাহফুজুর রহমান (৪২), ও জয়পুরহাট সদর উপজেলার পুরাপৈল গ্রামের আলতাব হোসেনের পুত্র গাজীউল ইসলাম (৩৮)। থানা সুত্র জানায় জেলায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনার অংশ হিসাবে উপজেলার হিলি-জয়পুরহাট সড়কের বালিঘাটা বাজারস্থ জনৈক রবিউল ইসলামের বাড়ীর সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের মাদক আইনের মামলা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
ব্রেকিং নিউজ
- পূর্বধলার গোহালাকান্দায় মাদকদ্রব্য ডিএনসির অভিযান, কারাগারে ২
- খারনই সীমান্ত থেকে ইজিবাইকসহ মাদক উদ্ধার করল ৩১ বিজিবি
- পরিবার ও সহযোগীদের নিয়ে মাদকের সিন্ডিকেট: নেত্রকোনায় ইয়াবাসহ মাসুদ গ্রেপ্তার
- নেত্রকোনায় রক্তাক্ত সেই ১ সেপ্টেম্বর: ত্যাগের স্বীকৃতি চান ছাত্রনেতা অর্ক
- ডিমলা খাদ্য গুদামে অনিয়মের অভিযোগ, দুই কর্মকর্তা স্ট্যান্ড রিলিজ
- কলমাকান্দা সীমান্তে মাদকবিরোধী অভিযানে বিজিবির সাফল্য
- সীমান্ত থেকে মদ এনে বিক্রি: র্যাবের অভিযানে ৪ কারবারি আটক
- খেলতে গিয়ে সলিল সমাধি: মোহনগঞ্জে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার


