রবিবার, সেপ্টেম্বর ২৭

স্টাফ রিপোর্টার : নেত্রকোনার বারহাট্টা উপজেলায়য় ছাত্রকে (১১) বলাৎকারের অভিযোগে আব্দুল বারেক (৩৫) নামে এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার বারহাট্টা থানায় এ মামলা দায়ের করা হয়েছে।
অভিযুক্ত শিক্ষক হাফেজ মুফতি আব্দুল বারেক (৩৫)। তিনি উপজেলার শ্রীরামপুর হোসনে আরা খন্দকার হাফিজিয়া মাদরাসার শিক্ষক বলে জানা গেছে।

অভিযোগে জানা যায়, নির্যাতনের শিকার ছাত্রটি শ্রীরামপুর হোসনে আরা খন্দকার হাফিজিয়া মাদরাসায় বোডিং এ থেকে লেখা-পড়া করে। গত ২৫ এপ্রিল রাত ১০টার দিকে ছাত্রটি তার এক সহপাঠিকে নিয়ে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে আসে। ঘরে ফেরার সময় হুজুর আব্দুল বারেক ছাত্রটিকে নিজের কক্ষে ডেকে নিয়ে বলাৎকার করে। এ ব্যাপারে নির্যাতিত ছাত্রটি লজ্জায় কাউকে জানায়নি। কিন্তু, মলদ্বারে তীব্র ব্যাথার কারণে সে গত রবিবার দুপুরে বাড়িতে ফিরে মায়ের কাছে শিক্ষকের অপকর্মের কথা জানানা।

বারহাট্টা থানার ওসি মুহাম্মদ লুৎফুল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, বিষয়টিকে খুবই গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। মামলার পরপরই ওই শিক্ষক গা ঢাকা দিয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টায় পুলিশ কাজ করছে।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version