ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিহাদ হোসেন নামে এক শিক্ষার্থী মৃত্যুবরণ করেছেন। মৃত্যুবরণকারী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়টির কৃষি বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। সহপাঠীদের সূত্র জানা যায়, প্রায় দুই মাস আগে জিহাদ হোসেনের ব্লাড ক্যান্সার শনাক্ত হয়। পরবর্তীতে তাকে উন্নত চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ (সোমবার) জিহাদ হোসেন মৃত্যুবরণ করেন। এ বিষয়ে বশেমুরবিপ্রবির প্রক্টর ড. রাজিউর রহমান বলেন, ‘আমি তার মৃত্যুর সংবাদটি তার সহপাঠীদের মাধ্যমে জেনেছি এবং তার পরিবারের সদস্যদের সাথে যোগাযোগের চেষ্টা করছি।’
ব্রেকিং নিউজ-
- কলমাকান্দায় গাড়ি চালককে সাজা, অবৈধ বালু জব্দ
- ‘নেত্রকোনা শহরের দুটি প্রাণ, একটি হিন্দু আরেকটি মুসলমান’: বিএনপি নেতা রনি
- ভ্রমণের ব্যাগে ফেন্সিডিল! টাঙ্গাইলে র্যাবের চেকপোস্টে কারবারি আটক
- ডেপুটি স্পিকারের নামে ভুয়া ফেসবুক পেজ-গ্রুপ, বিভ্রান্ত না হওয়ার আহ্বান
- নতুন বউ দেখতে গিয়ে ধর্ষণের শিকার শিশু, র্যাবের জালে পলাতক ধর্ষক
- তেলে কৃত্রিম সংকট: ১ দিনে ৪১ মামলা, ৮৫ হাজার টাকা জরিমানা আদায়
- জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের অনিবার্য চরিত্র : প্রধানমন্ত্রী
- কমলগঞ্জের শমশেরনগরে অনুষ্ঠিত হলো ‘ট্রি ট্রায়েল ২৫কে ও ১০কে’ ম্যারাথন
