মোঃ বাবুল হোসেনঃ জয়পুরাটের পাঁচবিবিতে ৪১৭ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। রোববার বিকেলে উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের পাঁচবিবি – কড়িয়া সড়কের গোবড়া বিল নামক এলাকা হতে তাদেন আটক করা হয়। আটককৃতরা হলো উপজেলার পশ্চিম উচনা গ্রামের হামিদুল ইসলামের ছেলে সোহেল রানা (৩২) ও খাঙ্গর হাটখোলা গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে সারোয়ার হোসেন (৪৫)। রাতে র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। র্যাব সুত্র জানায়, জেলায় মাদকদ্রব্য উদ্ধার ও নিয়ন্ত্রণে বিশেষ অভিযান পরিচালনা কালে রোববার বিকেল সাড়ে ৫টায় উপজেলার আয়মান রসুলপুর ইউনিয়নের পাঁচবিবি-কড়িয়া সড়কের ছোট মানিক এলাকার গোবড়া বিল ব্রীজ সংলগ্ন পাকা রাস্তায় অভিযান চালিয়ে ৪১৭পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তাদের হাতে নাতে আটক করা হয়। র্যাবের জিজ্ঞাসাবাদে তারানদীর্ঘদিন যাবৎ নেশাজাতীয় মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট অবৈধভাবে সংগ্রহ পূর্বক জেলার বিভিন্ন এলাকায় মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। পরে তাদের বিরুদ্ধে পাঁচবিবি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে মামলা দায়ের করা হয়েছে।
ব্রেকিং নিউজ-
- কলমাকান্দায় গাড়ি চালককে সাজা, অবৈধ বালু জব্দ
- ‘নেত্রকোনা শহরের দুটি প্রাণ, একটি হিন্দু আরেকটি মুসলমান’: বিএনপি নেতা রনি
- ভ্রমণের ব্যাগে ফেন্সিডিল! টাঙ্গাইলে র্যাবের চেকপোস্টে কারবারি আটক
- ডেপুটি স্পিকারের নামে ভুয়া ফেসবুক পেজ-গ্রুপ, বিভ্রান্ত না হওয়ার আহ্বান
- নতুন বউ দেখতে গিয়ে ধর্ষণের শিকার শিশু, র্যাবের জালে পলাতক ধর্ষক
- তেলে কৃত্রিম সংকট: ১ দিনে ৪১ মামলা, ৮৫ হাজার টাকা জরিমানা আদায়
- জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের অনিবার্য চরিত্র : প্রধানমন্ত্রী
- কমলগঞ্জের শমশেরনগরে অনুষ্ঠিত হলো ‘ট্রি ট্রায়েল ২৫কে ও ১০কে’ ম্যারাথন
