শুক্রবার, সেপ্টেম্বর ২৫

বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক বিনামূল্যে টিকা গ্রহণকারী দেশ হিসেবে বাংলাদেশ প্রথম বলে জানিয়েছেন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ দিক নির্দেশনায় করোনা নিয়ন্ত্রণে রাখতে পেরেছি বলেও জানান তিনি।

দুপুরে মা‌নিকগঞ্জের গড়পাড়াস্থ শুভ্র সেন্টারে ঈদুল ফিতর উপলক্ষে মানিকগঞ্জ জেলা বাসির সাথে এক মতবিনিময় সভা ও শুভেচ্ছা প্রদান অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্যকালে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন,করোনা নিয়ন্ত্রণে রাখতে সক্ষম ও টিকা গ্রহণ করেছে বিধায় আজ দেশের মানুষ সাচ্ছন্দ্যের সাথে ঈদ উৎযাপন করতে পেরেছে। এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন,সাধারণ সম্পাদক আব্দুস সালাম,পৌর মেয়র  রমজান আলী’সহ অন্যরা উপস্থিত ছিলেন।

দ্যা মেইল বিডি/খবর সবসময়

 

 

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version