মোঃ মহিবুল ইসলাম, বরগুনা জেলা প্রতিনিধিঃ স্বামী-স্ত্রী পরিচয়ে তিন বছর একসঙ্গে থাকার পর বিয়ে না করায় বরগুনার বেতাগী উপজেলার চান্দখালী এলাকার বকুল ভিলা নামের একটি বাড়িতে অবস্থান নিয়েছে রাজধানীর উত্তরা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সকাল থেকে তিনি ওই বাড়িতে অবস্থান করছেন। অবস্থান নেওয়া ওই ছাত্রী সমাজদর্পণ নিউজকে জানান, চান্দখালীর কাঠপট্টি এলাকার বকুল ভিলার মাহমুদুল হাসানের সঙ্গে ঢাকায় তার পরিচয় হয়। তাদের মধ্যে একসময় প্রেমের সম্পর্ক গড়ে ওঠায় স্বামী-স্ত্রী পরিচয়ে তিন বছর ঢাকার বিভিন্ন বাসা ভাড়া নিয়ে একসঙ্গে থাকতেন তারা। তখন বিয়ের প্রলোভন দেখালেও বর্তমানে বিয়েতে রাজি না থাকায় যোগাযোগ বন্ধ করে দেন মাহমুদুল। তাই বিয়ের দাবিতে তিনি বরগুনায় মাহমুদুলে বাড়িতে এসেছেন। তিনি আরও দাবি করেন, ঘরে মাহমুদুল হাসানের মা থাকলেও কৌশলে ঘরটি তালাবন্ধ করে তিনি অন্যত্র চলে যান। পরে পুলিশের সহায়তা নিতে থানায় গেলে পুলিশ ঘরটি পরিদর্শন করেন। তবে ঘরে কেউ না থাকায় ও সবার মোবাইল ফোন বন্ধ থাকায় তারা চলে যান। এ বিষয়ে চান্দখালী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হারুন আর রশিদ সোনা মোল্লা জানান, বিষয়টি সামাজিকভাবে মীমাংসার চেষ্টা করা হচ্ছে। কিন্তু মাহমুদুল ও তার পরিবারের কাউকে না পাওয়ায় কিছুই করা যাচ্ছে না। রাতে অসহায় মেয়েটির থাকার ব্যবস্থা করেছেন তিনি। বরগুনার বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম মোল্লা জানান, বিষয়টি মৌখিকভাবে ওই বিশ্ববিদ্যালয় ছাত্রী আমাদের জানিয়েছেন। প্রাথমিকভাবে মাহমুদুলের বাড়িতে পুলিশের একটি টিম পাঠানো হয়েছিল। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ব্রেকিং নিউজ
- কলমাকান্দায় বিজিবির তৎপরতা: পাচারকারীদের ফেলে যাওয়া ভারতীয় মদ উদ্ধার
- পূর্বধলায় মসজিদের মার্কেট ভাঙচুর: বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
- নিরাপদ আর্থিক সেবার প্রত্যয়ে মোহনগঞ্জে ‘নগদ’-এর বিশেষ প্রশিক্ষণ
- বিল বকেয়া, অন্ধকারে ডিমলার মিনি স্টেডিয়াম
- সাইবার আইনে সাংবাদিকদের হয়রানি নয়, সুরক্ষা নিশ্চিতের কথা সরকারের
- গাইবান্ধায় সড়ক অবরোধ করে তৃতীয় লিঙ্গের বিক্ষোভ” মৌ হিজড়ার মামলা প্রত্যাহার ও রানার শাস্তির দাবি।
- আসন্ন দুর্গাপূজায় প্রয়োজনীয় আলোকসজ্জা পরিহার করার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী
- গাইবান্ধা সদরে ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান।


