কুষ্টিয়া প্রতিনিধি- পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে অসহায় ও দরিদ্রদের মাঝে বিনামূল্যে ঈদ সামগ্রী বিতরণ করেছে ‘ক্লিন এন্ড গ্রিন বাংলাদেশ’ (সিজিবি) কুষ্টিয়া ইউনিট। রবিবার (০১লা মে) কুষ্টিয়ার ঝাউদিয়া ইউনিয়নের অর্ধশতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। জানা গেছে, পরিবেশবাদী সংগঠন ‘ক্লিন এন্ড গ্রিন ফাউন্ডেশন’ এবং সামাজিক সংগঠন ‘গরিব ফাউন্ডেশন’-এর ব্যবস্থাপনায় সিজিবি কুষ্টিয়া ইউনিটের তত্ত্বাবধানে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। ঈদ সামগ্রীর মধ্যে ছিলো পোলাউ চাল, ডাল, সেমাই, চিনি, সাবান, ডিটার্জেন্ট পাউডারসহ প্রয়োজনীয় দ্রব্যাদি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝাউদিয়া বাজার মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ও সিজিবি কুষ্টিয়া ইউনিটের প্রধান উপদেষ্টা রোটারিয়ান প্রকৌশলী নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ঝাউদিয়া বাজার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সিজিবি কুষ্টিয়া ইউনিটের উপদেষ্টা মন্ডলীর সদস্য বাবু উত্তম কুমার বিশ্বাস। সিজিবি কুষ্টিয়া ইউনিটের প্রধান সমন্বয়ক মোঃ মিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সিজিবি কুষ্টিয়া ইউনিটের হাসান মাহমুদ, আব্দুল মোমিন, মামুন অর রশিদ, শাওন, মিঠু, রাজু ও সুমন প্রমূখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী নজরুল ইসলাম বলেন, আনন্দ একা একা হয়না। ঈদের আনন্দ গরিব-দুখী সবার সঙ্গে ভাগ করে নেয়ার যে উদ্যোগ সিজিবি ও গরীব ফাউন্ডেশন হাতে নিয়েছে তাতে আমি আনন্দিত। সিজিবি কুষ্টিয়া ইউনিটের প্রধান সমন্বয়ক মিরাজুল ইসলাম বলেন, গত তিন বছর ধরে সারাদেশে সিজিবি ও জিএফ ১৩ টি শাখার মাধ্যমে গরিব মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করে আসছে। এ বছর আমরা এক হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছি। এছাড়াও এ বছর থেকে কেন্দ্রীয় ইউনিট নলকূপ ও টয়লেটহীন পরিবারকে নলকুপ ও টয়লেট স্থাপন করে দেয়ার কর্মসূচি গ্রহণ করেছে।
ব্রেকিং নিউজ
- জামালপুর শহরের সরদারপাড়ায় স্কুলের চলাচলের রাস্তায় দেয়াল নির্মাণের অভিযোগ
- বসতঘরে মিলল ভারতীয় মদ, পুলিশের উপস্থিতি টের পেয়ে পালাল ব্যবসায়ী
- কুমিল্লার যে বাড়ির সুর ছড়িয়ে পড়ে উপমহাদেশের হৃদয়ে
- দর্শক সারিতে বসে প্রতিষ্ঠাবার্ষিকীর সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করলেন প্রধানমন্ত্রী
- ক্ষণিকের দেখায় এক অনন্য আত্মিক বন্ধন
- কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
- ইশতেহার বাস্তবায়নে স্বাস্থ্য খাতের শূন্য পদে নিয়োগ কার্যক্রম শুরু করেছে সরকার
- দ্যা মেইল বিডি ডট কমে সংবাদ প্রকাশের পর ডিমলার খাদ্য গুদামের ২ কর্মকর্তা বদলি


