মোঃ রাসেল আহম্মেদ, বগুড়া প্রতিনিধিঃ
বগুড়া জেলা পরিষদের প্রশাসক হিসেবে আবারও নিয়োগ পেয়েছেন সাবেক চেয়ারম্যান ডা. মকবুল হোসেন। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীন স্থানীয় সরকার বিভাগের জেলা পরিষদ শাখা থেকে ২৭ এপ্রিল জারী করা এক প্রজ্ঞাপনে তাঁর নিয়োগের কথা জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বগুড়াসহ বিলুপ্ত করা ৬১টি জেলা পরিষদের প্রশাসকের নাম প্রকাশ করা হয়েছে।
এর আগে মেয়াদ উত্তীর্ণ হওয়ায় গত ১৭ জুলাই বগুড়াসহ দেশের ৬১টি জেলা পরিষদ বিলুপ্ত করা হয়।
বিলুপ্ত ঘোষণার পর বিদায় বেলায় বগুড়া জেলা পরিষদের তৎকালীন চেয়ারম্যান ৮৮ বছর বয়সী ডা. মকবুল হোসেন সাংবাদিকদের আবারও চেয়ারম্যান পদে নির্বাচনের কথা জানান। জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে পাঁচ বছর দায়িত্ব পালনকালে তার সবচেয়ে বড় অর্জন কি- এমন প্রশ্নের উত্তরে ডা. মকবুল হোসেন বলেছিলেন, ‘বগুড়া জেলা পরিষদকে আমি দুর্নীতিমুক্ত একটি প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সক্ষম হয়েছি, এটাই আমার সবচেয়ে বড় অর্জন।
ব্রেকিং নিউজ
- মদনে ১১ বছরের শিশু ধর্ষণ: ডিএনএ টেস্টে মাদ্রাসাশিক্ষক সাগরের পিতৃত্ব প্রমাণ
- পরিবেশ রক্ষায় সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ জরুরি: ডেপুটি স্পিকার
- আপত্তিকর ভিডিও ধারণ করে বিয়ের চাপ: নেত্রকোনায় শিক্ষার্থী ধর্ষণে গ্রেপ্তার ২
- ‘কৃষক বাঁচলে দেশ বাঁচবে’- প্রান্তিক কৃষকদের অগ্রাধিকার দেওয়ার নির্দেশ ডেপুটি স্পিকারের
- অনলাইন জুয়া প্রতিরোধে নেত্রকোনা পুলিশের অভিযানে ৩ যুবক আটক
- তরুণদের খেলাধুলায় ফেরাতে দুর্গাপুরে প্রীতি ফুটবল, মাঠে শত শত দর্শক
- কর্মকর্তাশূন্য হাওরবেষ্টিত মদন উপজেলা: সেবা নিতে দিনের পর দিন ঘুরছে মানুষ
- মদনে একাধিক পরোয়ানা ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৪



