বাবুল হোসেন,জয়পুরহাট প্রতিনিধিঃ১৯ই শে,এপ্রিল,২২

জয়পুরহাটের কালাইয়ে বিধবা এক সন্তানের জননীকে বিয়ের প্রলোভনে একাধিক বার ধর্ষণের অভিযোগ উঠেছে। গত রবিবার দিবাগত রাত প্রায় ১টার দিকে উপজেলার মাত্রাই ইউনিয়নের গুচ্ছুগ্রামে এঘটনা ঘটে। পরে ওই বিধবা মহিলা সোমবার রাতে থানায় মামলা দায়ের করেন। মামলা দায়ের পর কালাই থানা পুলিশ মিজানুর রহমানকে গ্রেফতার করেন। তিনি উপজেলার মাত্রাই ইউনিয়নের উলিপুর গ্রামের মো. মোজাম আকন্দের ছেলে।
মামলার বিবরণ ও পুলিশ সূত্রে জানা গেছে, কালাই উপজেলার মাত্রাই ইউনিয়নের উলিপুর গ্রামের মো.মোজাম আকন্দের ছেলে মিজানুর রহমান (৪১) গুচ্ছুগ্রামের এক সন্তানের জননী বিধবা মহিলাকে বিয়ের প্রলোভন দিয়ে তাঁকে একাধিক বার ধর্ষণ করেন। এক পর্যায়ে ভুক্তভোগী ওই বিধবা মহিলা মিজানুর রহমানকে বিয়ে করতে বল্লে বিভিন্ন তালবাহানা শুরু করে। এ অবস্থায় গত ১৮ এপ্রিল রাত অনুমান ১টার দিকে মিজানুর রহমান ওই বিধবার শয়ন কক্ষে প্রবেশ করে জোর করে ইচ্ছার বিরুদ্ধে তাঁকে ধর্ষণ করে। এই সময় তার চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে আসেন এবং তাঁকে আটক করে এবং স্থানীয় মাত্রাই ইউনিয়ন পরিষদের মেম্বার সহায়তায় পুলিশকে খবর দেন। কালাই থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই ধর্ষক মিজানুর রহমান সুকৌশলে পালিয়ে যায়।
এঘটনার সত্যতা নিশ্চিত করেন কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মুঈনদ্দীন বলেন, সোমবার রাতে ধর্ষণ মামলা দায়ের পর অভিযান চালিয়ে আসামীকে গ্রেপ্তার করে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে ।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version