মঙ্গলবার, অক্টোবর ১৩

ইবি প্রতিনিধি-
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল।

মঙ্গলবার (১৯ এপ্রিল) বিকেলে শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে মিছিল শুরু হয়। মিছিলটি শেখপাড়া বাজারে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় নেতৃবৃন্দ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানান ও ছাত্রদলের কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানান। একইসাথে বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি করেন তারা।

এসময় ইবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আহসান হাবীব, যুগ্ম আহ্বায়ক সবুজ হোসাইন, ইবি ছাত্রদল নেতা রোকনুজ্জামান অর্কো, ফখরুল ইসলাম সৌরভ, তৌহিদ, এনামুল, রোহান,সাকিব সহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version