মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও শারীরিক সুস্থ্যতা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ুর কামনায় জয়পুরহাটের পাঁচবিবিতে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শনিবার বিকেল ৫ টায় পাঁচবিবি পৌর ও থানা বিএনপির আয়োজনে মাস্টারমাইন্ড কিন্ডার স্কুল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। থানা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম ডালিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায় অধ্যক্ষ ছামছুল হক, যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রধান, আহবায় কমিটির সদস্য ও জয়পুরহাট সদর উপজেলা পরিদষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক পৌর মেয়র ফজলুর রহমান, সদস্য আব্দুল ওহাব, পৌর বিএনপির আহবায়ক সাবেক অধ্যক্ষ আবু হাসনাত মন্ডল হেলাল, থানা বিএনপির যুগ্ম আহবায় হান্নান চৌধুরী, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মুনঞ্জুরুর হক, জিয়াউল ফেরদৌস রাইট, জেলা মহিলা দলের সভানেত্রী, সাবেক ভাইস চেয়ারম্যান দৌলতুন্নাহার দৌলন, জেলা ছাত্রদলে সভাপতি মামুন প্রধান, সাধারণ সম্পাদক আদনান শাহরিয়ারসহ জেলা, থানা ও ইউনিয়ন বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
ব্রেকিং নিউজ
- পূর্বধলায় মসজিদের মার্কেট ভাঙচুর: বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
- নিরাপদ আর্থিক সেবার প্রত্যয়ে মোহনগঞ্জে ‘নগদ’-এর বিশেষ প্রশিক্ষণ
- বিল বকেয়া, অন্ধকারে ডিমলার মিনি স্টেডিয়াম
- সাইবার আইনে সাংবাদিকদের হয়রানি নয়, সুরক্ষা নিশ্চিতের কথা সরকারের
- গাইবান্ধায় সড়ক অবরোধ করে তৃতীয় লিঙ্গের বিক্ষোভ” মৌ হিজড়ার মামলা প্রত্যাহার ও রানার শাস্তির দাবি।
- আসন্ন দুর্গাপূজায় প্রয়োজনীয় আলোকসজ্জা পরিহার করার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী
- গাইবান্ধা সদরে ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান।
- গাইবান্ধায় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা” মূলহোতাসহ গ্রেপ্তার -২


