মোঃ আব্দুল্লাহ হক চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গা জেলা ব্যাপি সন্ধ্যায় হঠাৎ কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় ঘরের ওপর গাছ পড়ে মোমেনা খাতুন (৪৭) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সন্ধ্যার পর উপজেলার কুড়ুলগাছি গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত মোমেনা খাতুন দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি গ্রামের আমিনুল ইসলামের স্ত্রী।
জানা গেছে, কালবৈশাখী ঝড়ের সময় মোমেনা খাতুন ও তার স্বামী আমিনুল ইসলাম ঘরের বারান্দায় বসে ছিলেন। এ সময় ঘরের পাশে একটি লিচু গাছের ডাল ভেঙে টিনের চালে পড়লে ঘটনাস্থলেই মোমেনা খাতুনের মৃত্যু হয় এবং তার স্বামী আহত হন।
এদিকে উপজেলার রুদ্রনগর গ্রামে ঝড়ের কবলে পড়ে আশ্রয় নেওয়া দোকানের প্রাচীর ভেঙে পড়ে পাঁচজন আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন- উপজেলার হাউলি ইউনিয়নের রুদ্রনগর গ্রামের স্কুলপাড়ার মৃত শমসের আলীর ছেলে সাইদুল ইসলাম (৪০), ইসরাফিল আলীর ছেলে ইউসুফ আলী (৩৮), নূর ইসলামের ছেলে আবু বক্কর (৪০), বাক্কার আলীর ছেলে আক্কাস (৩৩) ও সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের সড়াবাড়িয়া গ্রামের মওলা কবীরের স্ত্রী ফুলসিরাতুল খাতুন (৪২)।
চুয়াডাঙ্গার আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষণ কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা সামাদুল হক বলেন, আজ সন্ধ্যার পর প্রায় আধাঘণ্টা বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়া বয়ে গেছে। এ সময় বাতাসের বেগ ছিল ৬৪ কিলোমিটার এবং ১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
ব্রেকিং নিউজ
- কলমাকান্দায় ধানবোঝাই ট্রাক-সিএনজির সংঘর্ষে নিহত ১, আহত ৩
- ঝালকাঠিতে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় টিআইবির কুইজ প্রতিযোগিতা
- সমন্বয়ক পরিচয় দিয়ে বীরমুক্তিযোদ্ধার জমি দখল করে স্টল নির্মাণের অভিযোগ
- কলমাকানাদায় বৈদ্যুতিক তারের লিকেজ কেড়ে নিল তরতাজা যুবকের প্রাণ
- লাইসেন্সহীন মিনি পাম্পে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা
- ২৪ ঘণ্টা পর বকশীগঞ্জ সীমান্তে শূন্যরেখা থেকে উদ্ধার বৃদ্ধ, মিলল পরিচয়
- কলমাকান্দায় প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীকে স্বাবলম্বী করার উদ্যোগ
- ভিসা প্রত্যাশীদের সাক্ষাৎকার নিয়ে যে সুখবর দিলো যুক্তরাষ্ট্র



