মোঃ মহিবুল ইসলাম বরগুনা জেলা প্রতিনিধিঃ বরগুনায় আওয়ামী লীগ নেতাকে নারীর জুতাপেটার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে ওই নারীকে একটি কক্ষে আপত্তিকর অবস্থায় দেখা গেছে। বিষয়টি নিয়ে এলাকায় তোলপাড় শুরু হয়েছে। সোমবার (১১ই এপ্রিল) সকালে প্রথমে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের-ম্যাসেঞ্জার ও ফেসবুকে ওই ভিডিও প্রকাশ হয়। ভিডিওতে দেখা গেছে, বরগুনা সদর উপজেলার নলটোনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহ আলমকে একটি কক্ষে একজন নারীর সাথে আপত্তিকর অবস্থায় দেখা যায়। ওই কক্ষে উপস্থিত আকাশী টি শার্ট ও সাদা জামা পরিহিত দুজন যুবককে আওয়ামী লীগ নেতা শাহ আলম ও নারীর সাথে কথোপকথন করতে দেখা যায়। এ সময় ওই নারীকে বলতে শোনা যায়, ‘আমারে বিয়ার কথা কইয়া এই হানে ডাইকা আইনা আকাম করছে।’ শাহ আলম বিয়ের বিষয়টি অস্বীকার করলে ওই নারী বলেন, ‘আমার ফোনে রেকর্ড আছে আপনারা শোনতে পারেন।’ পরে টাকা পয়সা নিয়ে বিষয়টি গোপন রাখার প্রস্তাব দেন শাহ আলম এবং ৬০ হাজার টাকা দিতে সম্মত হন। কিন্ত ওই নারী প্রস্তাবে রাজী না হয়ে সেখানে উপস্থিত ব্যক্তিদেরকে বিয়ে পড়িয়ে দিতে বলেন। ভিডিওর সূত্র ধরে খোঁজ খবর নিয়ে জানা যায়, গত শনিবার (৯ই এপ্রিল) রাত ৮টার পর বরগুনা পৌর শহরের ডিকেপি সড়কের একটি বাসায় এ ঘটনা ঘটে। মো. শাহ আলম ঘটনার বিষয়টি স্বীকার করে বলেন, ‘আমার রাজনৈতিক প্রতিপক্ষ পরিকল্পিতভাবে আমাকে ওই বাসায় ডেকে নিয়ে নারীকে দিয়ে ফাঁদে ফেলে ভিডিও ধারণ করে ব্লাকমেইল করে টাকা পয়সা হাতিয়ে নিয়েছে।’
ব্রেকিং নিউজ
- নেত্রকোনা সদরে মাদকবিরোধী অভিযান: গাঁজাসহ দুইজনের জেল-জরিমানা
- বারহাট্টায় ইউএনও কার্যালয়ের নৈশপ্রহরীকে সংঘবদ্ধ মারধর: নেপথ্যে?
- জিপিএ-৫ নয়, ভালো মানুষ গড়ার তাগিদ: নেত্রকোনায় শিক্ষা সাফল্য সম্মাননা প্রদান
- জামালপুর শহরের সরদারপাড়ায় স্কুলের চলাচলের রাস্তায় দেয়াল নির্মাণের অভিযোগ
- বসতঘরে মিলল ভারতীয় মদ, পুলিশের উপস্থিতি টের পেয়ে পালাল ব্যবসায়ী
- কুমিল্লার যে বাড়ির সুর ছড়িয়ে পড়ে উপমহাদেশের হৃদয়ে
- দর্শক সারিতে বসে প্রতিষ্ঠাবার্ষিকীর সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করলেন প্রধানমন্ত্রী
- ক্ষণিকের দেখায় এক অনন্য আত্মিক বন্ধন


