শেখ জহিরুল ইসলামঃ নান্দাইল ময়মনসিংহ প্রতিনিধি ময়মনসিংহের নান্দাইলের কৃষক আবুল কালামকে হত্যার দায়ে আপন তিন ভাই সহ চারজনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। বুধবার (৬ এপ্রিল) জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ হেলাল উদ্দিন এ রায় ঘোষণা করেন।দণ্ডপ্রাপ্তরা হলেন- ঈশ্বরগঞ্জ উপজেলার আলী হোসেন ওরফে শুকুর আলীর ছেলে মো. আবুল হোসেন, মো. রমজান আলী ও মো. নুরুল ইসলাম এবং নান্দাইল উপজেলার আবুল কাশেমের ছেলে মো. উজ্জল মিয়া। আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. কবীর উদ্দিন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নান্দাইল উপজেলার রসুলপুর গ্রামের মোঃ আবুল কালামের সাথে জমি সংক্রান্ত বিরোধে ২০১৫ সালের ৩ জুলাই কৃষক আবুল কালামকে স্থানীয় খালবলা বাজার থেকে বাড়ি ফেরার পথে পিটিয়ে জখম করা হয়। ঘটনার ছয়দিন পর ৯ জুলাই পাঁচজনের নাম উল্লেখ করে আবুল কালামের ছেলে মো. শরীফুল আলম বাদী হয়ে ঈশ্বরগঞ্জ থানায় একটি মামলা করেন। আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন হলে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বিচারক এ রায় ঘোষণা করেন।
ব্রেকিং নিউজ
- নিরাপদ আর্থিক সেবার প্রত্যয়ে মোহনগঞ্জে ‘নগদ’-এর বিশেষ প্রশিক্ষণ
- বিল বকেয়া, অন্ধকারে ডিমলার মিনি স্টেডিয়াম
- সাইবার আইনে সাংবাদিকদের হয়রানি নয়, সুরক্ষা নিশ্চিতের কথা সরকারের
- গাইবান্ধায় সড়ক অবরোধ করে তৃতীয় লিঙ্গের বিক্ষোভ” মৌ হিজড়ার মামলা প্রত্যাহার ও রানার শাস্তির দাবি।
- আসন্ন দুর্গাপূজায় প্রয়োজনীয় আলোকসজ্জা পরিহার করার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী
- গাইবান্ধা সদরে ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান।
- গাইবান্ধায় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা” মূলহোতাসহ গ্রেপ্তার -২
- জামালপুর রেড ক্রিসেন্ট ইউনিটের নির্বাচনে জিলানী সহ সভাপতি ও সাধারণ সম্পাদক লিয়ন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত


