স্টাফ রিপোর্টার : নেত্রকোনা জেলা শহরের মোক্তাপাড়াস্থ কেন্দ্রীয় জামে মসজিদের বিপরীতে পুরাতন কালেক্টরেট প্রাঙ্গন মাঠ। রমজান মাস শুরুর ১৫ দিন আগে থেকে সেখানে চলছে ক্ষুদ্র ও কুঠির শিল্প বাণিজ্য মেলা। মসজিদের ৩০ ফুটের মধ্যে এ মেলায় সকাল ১০টা থেকে রাত ১০টা চলে দর্শনার্থীদের ভীড়। ফলে তারাবির নামাজ আদায়ে মুসল্লিদের সমস্যা সৃষ্টি হওয়ায় ৩০জন মুসল্লী রমজান মাসে মেলাটি স্থাগিত করণের জন্য জেলা প্রশাসকের নিকট লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগে জানা যায়, জেলা শহরের পুরাতন কালেক্ট্ররেট প্রাঙ্গনে নেত্রকোনা জেলা প্রেসক্লাব প্রায় ১৫ দিন পূর্বে ক্ষুদ্র ও কুঠির শিল্প বাণিজ্য মেলার আয়োজন করে। বাণিজ্য মেলার সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে ভাটি বাংলা ইভেন্ট ম্যানেজমেন্ট নেত্রকোনা। কেন্দ্রীয় জামে মসজিদের বিপরীতে জমজমাট বাণিজ্য মেলায় নারী-পুরুষের উপস্থিতির কারণে তরাবির নামাজ আদায়ে বিঘ্ন ঘটছে। এমতাবস্থায় রমজান মাসে মেলাটি স্থগিত রাখার জন্য অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ব্যাপারে নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সভাপতি ও জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান বলেন, মুসুল্লীদের আবেদনের বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে এ প্রেক্ষিতে ব্যবস্থা নেয়া হবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version