শনিবার, সেপ্টেম্বর ২৬

স্টাফ রিপোর্টার : নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় লাকড়ী (গাছের ঢালপালা) ধরতে সোমেশ্বরী নদীতে নেমে জিহাদ মিয়া (১৪) নামের এক শিক্ষার্থী নিঁখোজ হয়েছে। সোমবার বেলা ১২টা দিকে উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের কামারখালী এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ শিক্ষার্থী একই ইউনিয়নের ভবদেবপাড়া গ্রামের দুলাল মিয়ার ছেলে। নিখোঁজের তিনঘন্টা (বিকেল ৪টার পর্যন্ত) হয়ে গেলেও এখনো সন্ধান পাওয়া যায়নি শিক্ষার্থী জিহাদের।

স্থানীয় সূত্রে জানা যায়, জিহাদ ঢাকার একটি মাদরাসায় পড়াশুনা করতো এবং গত রবিবার সেখান থেকে বাড়িতে আসে জিহাদ। সোমেশ্বরী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ঢলের পানিতে ভেসে আসা লাকড়ি সংগ্রহ করতে স্থানীয়দের সাথে নদীতে নামে। লাকড়ী ধরার এক পর্যায়ে জিহাদ নিখোঁজ হয়। তার সাথে থাকা অন্যান্যরা বিষয়টি জিহাদের পরিবার ও ফায়ার সার্ভিসকে জানায়। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস আসে।

দুর্গাপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শফিকুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থলে আসি। ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেয়া হয়েছে তারা আসলে উদ্ধার কাজ শুরু করা হবে।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version