কুবি প্রতিনিধিঃ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে(কুবি) আব্দুল কাদির মোল্লা সিটি কলেজ স্টুডেন্ট এসোসিয়েশনের ৪১ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

৩ এপ্রিল( রবিবার) সাবেক সভাপতি মোঃ রকিবুল হাসান রকি এবং সাধারণ সম্পাদক শুভ্র খাঁন এর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নতুন কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন অর্থনীতি বিভাগের শিক্ষার্থী সাফায়তে উল্লাহ এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব করবেন একই বিভাগের শিক্ষার্থী সাইদুল ইসলাম শাওন।

কমিটিতে সহ-সভাপতি হিসেবে আছেন মাহফুজ স্বপন, সত্যজিৎ সাহা সেতু, গোলাম রব্বানি নিশাদ সহ আরো পাঁচ সদস্য।

পাঁচ সদস্য বিশিষ্ট যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মিনহাজুর রহমান ভূঁইয়া, সাইফুল ইসলাম শান্ত সহ প্রমুখ।

পাঁচ সদস্যের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন সাকির আব্দুল্লাহ, কাতিব হাসান মুরাদ সহ প্রমুখ।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন অর্থ সম্পাদক রাকিবুল হাসান তোহেল, দপ্তর সম্পাদক সালাউদ্দিন আহমেদ, উপ-দপ্তর সম্পাদক আফরিন জাহান প্রমি, প্রচার সম্পাদক এস সবুজ, উপ-প্রচার সম্পাদক কাজী ইসরাত জেরিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাদমান বিন আকবর, শিক্ষা ও পাঠ্যচক্র সম্পাদক রুবাইয়াত তাজবীন ও সাবিহা রিতু, ছাত্রী ও গণযোগাযোগ সম্পাদক আনজুম শিমু, আপ্যায়ন বিষয়ক সম্পাদক পিয়ান্না মিম, ধর্ম বিষয়ক সম্পাদক এমদাদুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক তামান্না সুপ্তি, সহ- সম্পাদক সাদিকুর রহমান ইমন মৃধা সহ প্রমুখ, পাঁচ সদস্যের কার্যকরী সদস্যের মধ্যে আছেন মুহিব আল সাকিব, নিগার সুলতানা সহ প্রমুখ।

উল্লেখ্য, নবগঠিত কমিটি আগামী ১ বছরের জন্য দায়িত্ব পালন করবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version