নিলামে উঠতে চলেছে বিশ্বের সবচেয়ে বড় সাদা হিরা ‘দ্য রক’। আগামী মে মাসে সুইজারল্যান্ডে একটি বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে এই হিরা নিলামে তোলা হবে বলে জানাল নিলাম সংস্থা ক্রিস্টিজ।

২২৮ ক্যারেটের হীরাটি প্রায় দুই দশক আগে দক্ষিণ আফ্রিকায় পাওয়া গিয়েছিল। ধারণা করা হচ্ছে, নিলামে এটির দাম উঠতে পারে প্রায় ২২৭ কোটি টাকা।নিলামে ওঠার আগে বিভিন্ন দেশে ‘দ্যা রক’-এর প্রদর্শনী করা হবে। ২৬ থেকে ২৯ মার্চ পর্যন্ত দুবাইয়ে, ২৯ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত তাইপেই এবং নিউইয়র্কের রকফেলার প্লাজায় প্রদর্শিত হবে এ হীরা। সবশেষে ৬ মে থেকে ১১ মে এটি জেনেভায় প্রদর্শিত হবে। সেখানেই ক্রিস্টিজ এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে নিলামে তুলবে হীরাটিকে।

ক্রিস্টিজের এক কর্মকর্তা রাহুল কাদাকিয়া বলেন, ১৭৬৬ সাল থেকে সংস্থার মাধ্যমে নিলাম হওয়া অন্যান্য বিখ্যাত হীরার মধ্যে জায়গা করে নেবে ‘দ্যা রক’। আমাদের বিশ্বাস এটি বিশ্বের হীরা সংগ্রাহকদের আকর্ষণ করবে।

একজন প্রাপ্তবয়স্ক মানুষের বুড়ো আঙুলের মাপের হীরাটিকে শ্রেণিবদ্ধ করেছে জেমোলজাক্যাল ইনস্টিটিউট অব আমেরিকা (জিআইএ)। ‘দ্যা রক’ এখন পর্যন্ত সবচেয়ে বড় হীরা, যেটিকে তাদের ল্যাবরেটরিতে পরীক্ষা করেছে জিআইএ।

২০১৭ সালে ক্রিস্টিজের মাধ্যমে নিলাম হওয়া সবচেয়ে বড় সাদা হীরাটি ছিল ১৬৩.৪১ ক্যারেটের। নিলামে যার দাম উঠেছিল প্রায় ২৫৫ কোটি টাকা।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version